Wednesday, July 16, 2014

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১০ জন নিহত


ফিলিপাইনের ওপর দিয়ে বুধবার একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে যায়। এর আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ঘর্ণিঝড়ে রাজধানী ম্যানিলা কার্যত: অচল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় রামমাসুন আঘাত হানার আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার সকালে প্রবল বৃষ্টি ও ঝড়োহাওয়াসহ ঘর্ণিঝড় রামমাসুন ম্যানিলার ওপর দিয়ে প্রবাহিত হয়। চলতি বছর দেশটিতে যেসব ঝড় হয়েছে তাদের মধ্যে রামমাসুনই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। ঝড়ে প্রচুর গাছপাতা ভেঙ্গে পড়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন সরকারি অফিস আদালত, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছিল। ঝড়ে ম্যানিলার লুজন এলাকায় গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় সেখানকার সড়কগুলোতে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া লুজানের অর্ধেকের বেশি অংশে বিদ্যুৎ না থাকায় গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে।ম্যানিলার বিদ্যু কোম্পানি জানিয়েছে তারা রাজধানী ম্যানিলার ৮৬ শতাংশ ভোক্তাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।
ঘূর্ণিঝড়ের কারণে লুজানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা সেসব প্রদেশে জরুরিভিত্তিতে ত্রাণ সরবরাহ শুরু করেছে।

No comments:

Post a Comment