Wednesday, July 16, 2014

সুর চুরির অভিযোগে হানি সিং


বিতর্কের হাত থেকে রেহাই নেই ইয়ো ইয়ো হানি সিংয়ের। ফের একবার বিতর্কের ঘেরাটোপে আটকে পড়লেন তিনি। প্রথম দিনে গানে অশ্লীল শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়। তবে এবার হানির বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। সালমান খানের আসন্ন ছবি ‘কিক’ এর ‘ডেভিল সং’ সম্প্রতি মুক্তি পেয়েছে। হানি নাকি এই গানের সুর চুরি করেছেন। 

ডেভিল’ গানটি ইউটিউবে আপলোড হওয়ার পরই এটি লাইমলাইটে এসেছে। তবে প্রচুর লোক মনে করছেন এই গানের একটি অংশ ফ্লোরিডার একটি গান ‘লে ফিচারিং টি পেন’ থেকে চুরি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই গান সম্পর্কে খোলসা করে কেউই কিছু বলেননি। এবার এটাই দেখার গান নিয়ে এত বিতর্ক এই গানটিকে জনপ্রিয় করে তুলতে পারি কিনা। 

No comments:

Post a Comment