Wednesday, July 16, 2014

বাবার নামে ওয়েবসাইট খুললেন শাবানা আজমি

ভারতের অন্যধারার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমি তাঁর পিতা প্রখ্যাত উর্দু কবি এবং সাহিত্যিক কাইফি আজমিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি নতুন ওয়েবসাইট চালু করলেন। কাইফি আজমি উর্দু সাহিত্যের এক বিখ্যাত নাম, বর্তমান প্রজন্ম যাতে তাঁর সম্পর্কে এবং তাঁর বিভিন্ন কাজ সম্পর্কে জানতে পারেন সেই কারণে এই প্রচেষ্টা এমনটাই জানিয়েছেন শাবানা আজমি। ওয়েবসাইটটির নাম হল ‘কাইফি আজমি- আ রেবেলিয়াস পোয়েট’ এবং এটি দৃশ্য-শ্রাব্য একটি ওয়েবসাইট। এখানে কাইফি আজমির কবিতা পড়াও যাবে, আবার ওনার লেখা পদ্যে থেকে গান ও ভিডিও শোনা-দেখা যাবে। ওয়েবসাইটটি ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে – দ্য লেজেন্ড, কালেকশন, ট্রিবিউটস, মিজওয়ান এবং প্রেস।  প্রথমভাগটিতে কাইফির সিনেমার সঙ্গে যোগাযোগ এবং তাঁর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ভাগে ওনার লেখা কবিতার উপর কিছু দৃশ্য-শ্রাব্য ভিডিও রয়েছে। এই উর্দু কবির জীবনের অনেক অজানা তথ্য এবং ছবি পাওয়া যাবে এই ওয়েবসাইটটি থেকে। 

No comments:

Post a Comment