Thursday, July 17, 2014

রাশিয়ায় শিরোপা জয়ের প্রতিশ্রুতি মেসির

লিওনেল মেসি কাঁদছিলেন না কারণ ভেতরে তখন রক্তস্নানএত কাছে এসেও এত দূরের হয়ে যাবে শিরোপাটা, ফাইনাল শেষে বিশ্বাসই হচ্ছিল না আর্জেন্টাইন খুদে জাদুকরেরতবে এখনো নিজের ওপর বিশ্বাস হারাননি মেসিব্রাজিলে হয়নি তাতে কী, রাশিয়া থেকে শিরোপাটা নিয়ে ফিরতে চান তিনিতখন বয়স ৩১ বছর হলেও আর্জেন্টিনার জন্য খেলতে চাইবেন শেষ রক্তবিন্দু দিয়েফেসবুকে ভক্তদের কাছে সেই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন চারবারের ব্যালন ডি'অর জেতা এ তারকা, 'আবারও বিশ্বকাপের ফাইনালে তুলব আর্জেন্টিনাকে আর তখন জিতব শিরোপাটাও'
ফাইনালে হারের কষ্টটা এখনো যে পোড়াচ্ছে, রোজারিওতে তিন দিনের ছুটি কাটাতে এসে সেটাও জানাতে ভুললেন না মেসি, 'খুব ভার হয়ে আছে মনটাকোনো কিছুতেই মন বসাতে পারছি নাএত কাছে গিয়েও এভাবে হারটা আসলে মেনে নিতে পারছি না আমি' মেসির কাঁধে ভর করে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছলেও যে সময়ে আগুনের ফুলকির মতো জ্বলে ওঠার কথা তখনই নিষ্প্রভ ছিলেন তিনিতাই জার্মানির একটি দৈনিক লিখেছিল, 'আর্জেন্টিনা সবচেয়ে হতাশাগ্রস্ত দেশ আর মেসি বিশ্বের সবচেয়ে বিষণ্ন মানুষ!' এমনকি মেসির বাবা পর্যন্ত অকপট স্বীকার করে নিয়েছেন, 'ক্লান্তিতে ওর পায়ে ১০০ টনের বোঝা ছিল যেন'
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে তেমন কিছু করতে না পারলেও দেশে ফেরার পর হাজার হাজার ভক্ত জয়ধ্বনি তুলেছে মেসির নামেআজেন্টাইন অন্য খেলোয়াড়দের জন্যও উপচে পড়েছিল তাদের আবেগ, যা দেখে আপ্লুত মেসিরোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ফাঁকে ফেসবুকে লিখেছেন, 'রাস্তার দুইধারে এত মানুষ যে এভাবে বরণ করে নিতে পারে দলকে, কল্পনাই করিনিআমরা তো তাদের জন্য কিছুই করতে পারিনিএই জনসমর্থন আমাকে আর পুরো দলকে নতুনভাবে উজ্জীবিত করেছেকথা দিচ্ছি পরেরবার আর্জেন্টিনাকে আবারও ফাইনালে তুলব আর দেশের মানুষ যে মঞ্চে আমাদের দেখতে চেয়েছিলেন সেখানেই শিরোপা নিয়ে দাঁড়াব' এই প্রতিশ্রুতি পোড় খাওয়া এক যোদ্ধার, আর্জেন্টাইনরা তাই আশায় বুক বাঁধতেই পারেন
মেসির শেষ কয়েকটা ম্যাচ নিষ্প্রভ থাকা আর গোল্ডেন বল পাওয়া নিয়ে সমালোচনা চলছে এখনোফাইনালে অতিরিক্ত সময়ে যখন অধিনায়ক হিসেবে সবাইকে তাতিয়ে তোলার কথা তাঁর তখন মেসি ছিলেন গুটিয়েখেলোয়াড়দের উজ্জীবিত করার কাজটা করছিলেন সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানোসেই মাসচেরানোও পাশে দাঁড়াচ্ছেন মেসিরনিজের শহর সান লরেঞ্চোর সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন, 'মেসির আলোঝলমলে পারফরম্যান্স ছাড়া তো আমরা গ্রুপ পর্বই পার হতে পারতাম নাওকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এর পুরোটা অযৌক্তিকফাইনালে নয়ারকে ফাঁকি দিয়ে নেওয়া মেসির শটটা জালে জড়ালে এত কথা হতো না নিশ্চয়ই'
বিশ্বকাপ ফাইনালের আগে আলেহান্দ্রো সাবেইয়া জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন জাতীয় দলের কোচ হয়ে থাকতে চান না আরঅথচ আর্জেন্টিনার ২৮ বছর পর ফাইনালে পৌঁছানোর কৃতিত্বটা তাঁরইতাই নতুন কোচ নিয়োগ দেওয়ার আগে সাবেইয়ার সঙ্গে ফেডারেশনের কর্তাদের কথা বলার অনুরোধ করলেন মাসচেরানো, 'সাবেইয়ার জন্যই এত ভালো একটা বিশ্বকাপ কাটল আমারপুরো দলকে উদ্বুদ্ধ করেছেন তিনিআমার মনে হয় নতুন কোচের বদলে সাবেইয়া দায়িত্বে থাকলে বেশি লাভ হবে আমাদেরতাই চাইব কোচ নিয়োগের আগে কর্তারা যেন সাবেইয়াকে বোঝানোর চেষ্টা করেন' এপি



No comments:

Post a Comment