Thursday, July 17, 2014

অঞ্জনের বিপরীতে স্বস্তিকা

 পাঁচ অধ্যায়ে’র পর দ্বিতীয় সিনেমা পরিচালনার  কাজ শুরু করে দিয়েছেন চলচ্চিত্র সমালোচক প্রতীম ডি গুপ্তা। প্রথম ছবি বাংলায় করার পর তাঁর দ্বিতীয় প্রচেষ্টাও বাংলাতেই করতে চাইছেন প্রতীম। টালিগঞ্জের খ্যাতনামা নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাংলার অন্যধারার পরিচালক অঞ্জন দত্ত’কে নিয়ে তাঁর নতুন ছবি ‘সাহেব বিবি গোলাম’ এর শ্যুটিং শুরু করবেন নভেম্বর মাস থেকে। তবে এটি বিমল মিত্রের বিখ্যাত উপন্যাস ‘সাহেব বিবি গোলাম’ এর অবলম্বনে তৈরি হবে না। প্রতীম ডি গুপ্তার এই থ্রিলার ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। প্রতীমের আগামী সিনেমাতে প্রথম স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্তকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। যদিও এখন অঞ্জব দত্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ সিনেমার শ্যুটিং এর কাজে ব্যস্ত আছেন। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই সিনেমার শ্যুটিংটি শেষ হওয়ার পরেই প্রতীম ডি গুপ্তার সঙ্গে আগামী ছবির কাজ শুরু করবেন অঞ্জন দত্ত। ‘সাহেব বিবি গোলাম’ সিনেমাটিতে অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী থাকবেন। ‘পাঁচ অধ্যায়ে’র অসাফল্যের পর এই সিনেমাটির সাফল্য পরিচালক প্রতীম ডি গুপ্তার কাছে এখন একমাত্র লক্ষ্য। 

No comments:

Post a Comment