সুন্দরবনের
চাঁদপাই রেঞ্জের নন্দবালা, বেড়ি,
আড়পাঙ্গাসীয়া ও
চরাপুটিয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৭টি নৌকাসহ ২৫ জেলেকে অপহরণ করেছে দস্যু
বেল্লাল বাহিনী।
বুধবার সন্ধ্যায় সুন্দরবনের পশুর নদী সংলগ্ন খালে মাছ আহরণকালে জেলে বহরে হামলা চালিয়ে দস্যুরা লুটপাট শেষে ওই জেলেদের অপহরণ করে।
অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি মংলা, রামপাল ও দাকোপ উপজেলায় বলে জানা গেছে।
এ ব্যাপারে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন নয়ন জানান, জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে। একইসঙ্গে দস্যু গ্রুপটির সম্ভাব্য আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে।
সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানান, দস্যু গ্রুপটি অপহৃত জেলেদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা দাবি করেছে। তাই জেলেদের মুক্তি ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলে মহাজন ও স্বজনরা গোপনে দস্যু গ্রুপটির সঙ্গে দেন-দরবার চালাচ্ছে।

No comments:
Post a Comment