Wednesday, July 16, 2014

বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমাসংক্রান্ত মামলা আন্তর্জাতিক সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবার পর দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোবাংলা বলছে, তারা এখন বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর আবার প্রস্তুতি নিচ্ছেএ জন্য ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন ব্লকে বিদেশী কম্পানিগুলোর জন্য টেন্ডার আহ্বানের পরিকল্পনা নেওয়া হয়েছেআন্তর্জাতিক কম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য পিএসসিতেও কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছেতবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগ আরো আগেই নেওয়া উচিত ছিল
বঙ্গোপসাগরে ২৩টি গ্যাস ব্লকের মধ্যে ১০টি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বিরোধ ছিলোএখন দুই দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক করপোরেশন পেট্রোবাংলা সমুদ্রের ব্লকগুলোতে অনুসন্ধান কাজ শুরুর প্রস্তুতি নেওয়ার কথা বলছেপেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হুসেইন মনসুর জানিয়েছেন, অগভীর সমুদ্রে ১১টি এবং গভীর সমুদ্রে যে ১২টি ব্লক রয়েছে, সব কয়টিতেই একসাথে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করার পরিকল্পনা তারা নিয়েছেনবিশেষজ্ঞের অনেকেই মনে করেন, এমন প্রস্তুতি আরও আগে নেওয়া উচিত ছিলো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন বলছিলেন, সমুদ্রসীমা নিয়ে ভারতের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের জন্য অপেক্ষা করার কারণে গ্যাস অনুসন্ধান শুরুর প্রক্রিয়াটিই পিছিয়ে পড়লোভারতের সাথে ১০টি ব্লকে বিরোধ ছিলকিন্তু বাকি ব্লকগুলোতে কাজ এগিয়ে নেওয়া যায়নিমিয়ানমারের দিকের ব্লকগুলোতে বেশি সম্ভাবনা আছে বলে মনে করা হয়সেগুলোর বিরোধ নিষ্পত্তি হয়েছে আড়াই বছর আগেসেগুলো নিয়েও কিছু করা হয়নিঅনেক বিলম্ব হয়ে গেলো
এমন বক্তব্য মানতে রাজি নন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হুসেইন মনসুরতাঁর বক্তব্য হচ্ছে, এর আগে বিভিন্ন গ্যাস ব্লক নিয়ে চুক্তির ক্ষেত্রে বিদেশী কম্পানিকে আকৃষ্ট করা যায়নিএর কারণ অনুসন্ধানে তাদের কিছুটা সময় লেগেছেএখন চিহ্নিত সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া তারা চালাচ্ছেনবিদেশি কম্পানিগুলোর কাছে গ্যাসের মূল্য একটা বড় ইস্যূউৎপাদিত গ্যাস বাংলাদেশ কী দামে কিনবে, সেটি বাড়াতে হবেকরপোরেট ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেওয়াসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে- যাতে বিদেশি কম্পানি আকৃষ্ট হয়তার বক্তব্যে এটাও স্পষ্ট যে, তারা যে পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করে তাদের এগুতে হবেফলে এসব প্রক্রিয়ায় কিছুটা সময় লেগে যেতে পারে
সূত্র : বিবিসি 

No comments:

Post a Comment