Wednesday, July 16, 2014

ভারতে স্মার্টফোনের বিজ্ঞাপনে ১oo কোটি রুপি খরচ করবে গুগল

ভারতে দীপাবলির সময় গুগল তার সস্তার স্মার্টফোন বাজারে আনবেসেই সময় সংস্থার অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপসের দায়িত্বে থাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করতে পারেনসাড়ে চার ইঞ্চির স্ক্রিন, ডুয়াল সিমের জায়গা, এফএম রেডিও ও এক্সপ্যান্ডেবল মেমরি-সহ হ্যান্ডসেট তৈরির ব্যাপারে মাইক্রোম্যাক্সের সঙ্গে গুগল কাজ করছেঅ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের জন্য গুগল হাত মিলিয়েছে ইনটেক্স ও সেলকনের মতো হার্ডওয়্যার সংস্থার সঙ্গে

সারা বিশ্বে ৫০০ কোটি ডলারের স্মার্টফোনের বাজার ধরতে গুগলের বাজি এখন অ্যান্ড্রয়েড ওয়ানইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশেনের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের প্রথম তিন মাসে বিক্রেতারা ১.৭৬ কোটি স্মার্টফোন বিক্রি করেছেনভারতেই স্মার্টফোনের বাজার সবচেয়ে দ্রুত, ১৮৬ শতাংশ হারে বেড়েছে

ভারতে মাইক্রোম্যাক্স, কারবন ও স্পাইসের মতো সংস্থা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন তৈরি ও বিক্রি করবেএই সব সংস্থাকে হার্ডওয়্যার দেবে গুগলমোবাইল ফোন কোম্পানিগুলি সফটওয়্যার ও প্রয়োজনীয় আপডেট করে ফোন বিক্রি করবে

ভারতে বাজার ধরতে বিজ্ঞাপনের পিছনে ১০০ কোটি ভারতীয় রুপি খরচ করবে গুগলকোনও প্রযুক্তি সংস্থার পক্ষে তাদের পণ্যের বিপণনে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করা একেবারেই নজিরবিহীনএইসময়


No comments:

Post a Comment