Tuesday, July 15, 2014

শাস্তি হতে পারে জার্মান ফুটবলারদের!

'কাপটা ছুঁইলাম, ধরলাম, চুমু খেলাম- তারপর সেলফিও নিলাম' টুইটও করে ফেলেছেনএবার সেই টুইটই ডুবাতে বসেছে পপ তারকা রিহান্না ও চ্যাম্পিয়ন জার্মান দলের খেলোয়াড়দেরবার্বাডোজের পপ তারকা রিহানাবিতর্ককে যিনি পকেটে নিয়ে ঘুরতে ভালোবাসেনরবিবার জার্মানির জয়ের উৎসবের পরও তাকে নিয়ে ফের লেগে গেল বিতর্কপ্রশ্ন উঠেছে ফিফার নিয়মের তোয়াক্কা না করে কী করে পপ তারকাকে বিশ্বকাপ স্পর্শ করতে দেওয়া হলো? সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ঝড় ওঠে
দুই সপ্তাহে অন্তত আটটি টিমকে সমর্থন করেছেন রিহানাতার পর এই আদিখ্যেতাটা জাস্ট নেওয়া যাচ্ছে না এমন মন্তব্যও শোনা যাচ্ছে  ফিফার আইন অনুযায়ী বিজয়ী দল ও সে দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ এই ট্রফি ছুঁতে পারবেন না সেখানে রিহান্না শুধু এ ট্রফি ছুঁয়েই ক্ষান্ত দেননি, চুমুও দিয়েছেন তাতে! জয়ের উত্তেজনা আর আনন্দে নিয়ম ভুলে গিয়েছিলেন জার্মান ফুটবলাররাওবিশ্বকাপ জয়ের আনন্দ-অনুষ্ঠানের প্রায় প্রতিটি ছবিতেই দেখা গেছে ট্রফির সঙ্গে রিহান্নাও আছেন তাদের বাহুডোরে
অবশ্য রিহানা ভক্তরাও পাল্টা জবাব দিতে ছাড়ছে নাতাঁদের যুক্তি জার্মান ফুটবলারদের বান্ধবী, স্ত্রীদেরও তো বিশ্বকাপ হাতে দেদার ছবিতে দেখা গেছেরিহানার বেলাতেই বা দোষ হবে কেন! তিনি তো জার্মান সমর্থক হিসেবেই উৎসবে ছিলেন
মুলারদের চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে গ্যালারিতেই অন্তর্বাস দেখানোর পর চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে ক্লোজে, সোয়াইনস্টাইগার, পোডলস্কিদের সঙ্গে উৎসব করেই তিনি দারুণ খুশি
এদিকে টুইট প্রকাশের ফলে গণমাধ্যমে খবর বের হয় ফিফার আইন ভাঙায় শাস্তির মুখোমুখি হতে পারেন জনপ্রিয় এই পপ তারকা ও জার্মান ফুটবলাররা। 

Saturday, June 28, 2014

২০১৪-১৫ অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ


অনেক জল্পনা-কল্পনার পর অনেকটা অভিনব পন্থায় ২০১৪-১৫ অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।ট্রেজারি বন্ডে ১০ শতাংশ জরিমানা, আবাসন খাতে জরিমানা ছাড়া সুযোগ রাখা হয়েছে। তবে গোপনে রাখা অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) জরিমানা দিয়ে সাদা করা যাবে।

শনিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশনে অর্থবিল পাসের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ না দিতে বিভিন্ন সংগঠন ও করদাতাদের তীব্র সমালোচনার মুখে এ সুযোগ দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আয়কর অধ্যাদেশে কালো টাকা সাদা করার বিষয়ে কারো কারো মধ্যে বিভ্রান্তি রয়েছে। অর্থআইন- ২০১১ এর মাধ্যমে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থের ওপর ১০ শতাংশ হারে কর প্রদান করলে বিনিয়োগকৃত অর্থ বিনা প্রশ্নে মেনে নেওয়ার বিধান রাখা হয়।

অর্থমন্ত্রী মুহিত বলেন, বাস্তবে এ বিধানের সুযোগ করদাতারা গ্রহণ করেননি এবং এ সুযোগ রাখতে চাই না বিধায় এ সংক্রান্ত বিধানটি বাতিলের প্রস্তাব করছি।তিনি আরো বলেন, আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণ মাত্র।

মুহিত বলেন, কোনো করদাতা অতীতে তার আয়ের (অপ্রদর্শিত অর্থ) ওপর সঠিকভাবে কর পরিশোধ না করলে পরবর্তীতে প্রযোজ্য কর এবং জরিমানা পরিশোধ করে কর অনারোপিত আয়ের ওপর কর পরিশোধ করতে পারেন।

তিনি বলেন, এক্ষেত্রে করদাতাকে কোনো ছাড় দেওয়া হয়নি। প্রচলিত হারেই তাকে জরিমানাসহ কর দিতে হয়। এ ধরনের সুযোগ কর প্রদান ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষার্থে রাখা প্রয়োজন বিধায় এ দুটি বিধান অব্যাহত রাখা যায়।

তবে সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে আয়ের টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। 

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মূরলীর আত্মহত্যা

দক্ষিন ভারতের ছবির জগতে আরো এক আত্মহত্যার ঘটনা ঘটেছেবুধবার রাত্রে আত্মহত্যা করন তামিলের চলচ্চিত্র জগতের বিখ্যাত  অভিনেতা বালা মূরলী মোহনবুধবার রাতে  চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় এই  অভিনেতার ঝুলন্ত নিথর দেহ

বেশ কিছুক্ষণ ধরে তাঁর ঘরের দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁর স্ত্রীতখনই ৫৪ বছরের অভিনেতাকে মৃত অবস্থায় দেখতে পান তিনিমৃত্যুর কারণ জানা যায়নি এখনওসুইসাইড নোট বা অন্য কোনও তথ্য প্রমাণ খুঁজছে পুলিশ

`বয়েজ`, `আল্লিথান্দা ভানম` তাঁর অভিনীত ছবিগুলোর অন্যতমস্ত্রী ও এক ছেলে রেখে গেছেন তিনিমৃ্ত্যুর খবর শুনে সমগ্র দক্ষিণ ভারতের চলচ্চিত্র মাধ্যমের শিল্পীরা গভীর শোকে ভেঙে পড়েছেনতাঁরা প্রত্যেকেই এই খবর শুনে অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে গেছেনতবে, চলচ্চিত্র জগতের কেউই এখন এই মৃত্যুর সঠিক কারণ বুঝতে পারছেন না। 

দিল্লিতে ভবন ধস , নিহত কমপক্ষে ৪


ভারতের রাজধানী দিল্লির উত্তরের ইন্দোরলক এলাকার এটি তিন তলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এই ঘটনা জানা যায়।
ভবন ধস পরবর্তীতে ধ্বংসস্তুপের ভেতর থেকে মোট নয়জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চারজন পরবর্তীতে মারা যায়।
উত্তর দিল্লির সহকারী পুলিশ কমিশনার মাধুর ভার্মা জানান, ‘সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ভবনটি ধসে যায়। ধ্বংসস্তুপ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন হাসপাতালে মারা যায়। এখনও উদ্ধারকার্য চলছে। তিনজন মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পরে আছে।’
স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছরের পুরনো এই ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এই এলাকায় আরও এরকম ঝুঁকিপূর্ণ ভবন আছে।

অনলাইন ডেটিংয়ের দুনিয়ায় নতুনদের জন্য ৫ পরামর্শ



প্রযুক্তির কল্যাণে ডেটিং এখন ডিজিটাল হয়ে গেছেভার্চুয়াল জগতে বাস করেন আপনার প্রেমিকাতাই এ দুনিয়য়া যারা নতুন এসেছেন তাদের কিছু পরামর্শ প্রয়োজনএখানে বিশেষজ্ঞের পাঁচটি পরামর্শ দেওয়া হলো নতুনদের জন্য
১. ছবি দেখে মজে যাবেন না : অনলাইন ডেটিংয়ে মানুষের ছবি তার ব্যক্তিত্ব প্রকাশ করে নাআর অধিকাংশ ক্ষেত্রে বহু মানুষের ভুয়া ছবি ব্যবহারের প্রবণতা দেখা যায়ছবি দেখে কথোপকথন শুরু করা গেলেও তার প্রেমে পড়ে যাবেন না
২. অন্যের বড় বড় কথা এড়িয়ে যান : জরিপে দেখা গেছে, চ্যাটিংয়ের সময় অন্যের বড় বড় কথায় ভুলে যাবেন নাবেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু মিথ্যা বলে ধরে নিতে হবে'আমার সেন্স অব হিউমার দারুণ'- এমন কথায় কান দিবেন নাতবে সব সময় সবকিছু মিথ্যা হয় নাকিন্তু সহজেই সত্য বলে ধরে নেওয়া যাবে না
৩. নিজের চাওয়া-পাওয়ার বিষয়ে পরিষ্কার থাকুন : প্রেমিক বা প্রমিকার খোঁজে যদি অনলাইন ডেটিংয়ে বসেন, তবে নিজের পছন্দ ও চাহিদার বিষয়ে সচেতন ও পরিষ্কার থাকুননিরাশ হবেন না এবং একই সঙ্গে যেকোনো মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না
৪. অন্যকে জানতে সময় নিন : যার সঙ্গে ভাব হয়েছে তাকে ভালোমতো বুঝতে সময় ব্যয় করুনহতেও পারে তিনি আপনার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যাবেনতাই সাবধাণতার সঙ্গে অনলাইন ডেটিংয়ে অবস্থান করুন
৫. প্রথম ডেটিংয়ের তথ্যগুলো পাবলিক করে রাখুন : নতুন পরিচিত কারো সঙ্গে যখন দেখা করার পরিস্থিতি হবে তখন মনে রাখবেন, আপনি একজন আগন্তুকের সঙ্গে দেখা করতে যাচ্ছেনতাই দেখা করতে যাওয়ার আগে অবশ্যই তথ্যগুলো অপশনে গিয়ে 'পাবলিক' করে রাখুনএতে বেশ নিরাপত্তা বোধ করবেনযার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার এলাকায় যাবেন নাঅন্তত একজন বন্ধু যেনো জানে যে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেনসূত্র : হিন্দুস্তান টাইমস 

স্বামীর সামনেই সানি লিওনকে চুম্বন


স্বামীর সামনেই স্ত্রীকে চুম্বন! আর ক্ষুব্ধ হওয়ার বদলে স্বামী হাসছেন! একটি ফ্যাশন শো চলাকালে এমনই ঘটেছে। ডিজাইনার রোহিত ভার্মা ফ্যাশন শো’র শেষে এমনই ঘটনা ঘটেছে। 

এই ফ্যাশন শো-র আকর্ষণ ছিলেন প্রাক্তন পর্ন স্টার সানি লিওন।অনুষ্ঠান শেষে সেই এখনকার বলিউড অভিনেত্রীকে চুম্বন করলেন রোহিত। পাশেই দাঁড়িয়ে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাঁর মুখে তখন হাসি। আর রোহিতের এই আবেগপূর্ণ ব্যবহার স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন রাগিনী এমএমএস ২-র নায়িকা।

প্রেমিকার বিষয়ে যে সাতটি কথা প্রেমিক তার বন্ধুদের সঙ্গে আলাপ করেন

নিজের প্রেমের সম্পর্কটিকে বন্ধুদের মাঝে উপস্থাপনের বিষয়টি নারী-পুরুষের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়মেয়েরা সাধারণত তার প্রমিককে নিয়ে তার বন্ধুমহলে ব্যাপক গসিপ চালানআর ছেলেরা কী করেনএখানে জেনে নিন, ছেলেরা তার প্রেমিকাকে নিয়ে কোন সাতটি বিষয় বন্ধুমহলে উপস্থাপন করেন
১. ছেলেটি যা দেখেছে : ছেলেরা দেখতে ভালোবাসেনকাজেই আপনি কতোটা সুন্দর তার বর্ণনা তুলে ধরবেন বন্ধুদের কাছেঅবশ্য তার বয়ানে আপনিই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি
২. সে যা করেছে : অনেক ছেলে তার ব্যক্তিগত বিষয় গোপনে রাখেনআবার অনেকে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গতা প্রকাশ করতে পছন্দ করেনঅন্তত প্রেমিকাকে চুম্বন খাওয়ার ঘটনা না প্রকাশ করে থাকতে পারেন না ছেলেরাতাই আপনাকে দেখে তার বন্ধুরা রহস্যময় হাসি দিলে অবাক হবেন না
৩. যা করতে চায় : এখানে চুম্বনের বিষয়টি বেশ গুরুত্ব পায়হয়তো মেয়েটি এ কাজে রাজি হচ্ছেন নাকিন্তু ছেলেটি চুম্বন করতে চানসে ক্ষেত্রে তারা বন্ধুদের কাছে থেকে সুপরামর্শ নেওয়ার চেষ্টা করবে
৪. যা বোধগম্য হয় না : অনেক সময়ই মেয়েদের রহস্যময় আচরণ বুঝে উঠতে পারেন না ছেলেরাকেনো প্রেমিকা হঠাৎ রাগ করলো, কেনো চুপ হয়ে গেলো ইত্যাদিতখন তারা বিষয়টি সম্পর্কে পরিষ্কার হতে বন্ধুদের শরণাপন্ন হন
৫. দুশ্চিন্তার বিষয়ে এগিয়ে যাওয়া : হয়তো প্রেমিকার বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে ঝামেলা হয়েছে বা ব্যাংকের বুথে তার কার্ডটি আটকে গেছে, এসব কাজে বেশ দুশ্চিন্তায় পড়ে যান প্রেমিকরাতখন তিনি সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করেন কে কাজটি খুব দ্রুত করে দিতে পারবে
৬. যেভাবে প্রেম হলো : ছেলেরা এ বিষয়টি বন্ধুদের সঙ্গে শেয়ার করেনপ্রেমিকার সঙ্গে কবে কোথায় প্রথম দেখা হলো, কীভাবে পরিচয় হলো, প্রথমে কী বলা হয়েছিল, প্রেমিকা কী বললো এবং শেষ পর্যন্ত ভালোবাসার সম্পর্কে গোটা বিষয়টি গড়ালো ইত্যাদি ছেলেরা বন্ধুদের কাছে বিস্তারিত বলবেন
৭. সে যা ভালোবাসে : নতুন প্রেমের ক্ষেত্রে প্রেমিকার সবকিছু সব সময় মনের মধ্যে উঁকিঝুঁকি দেয়তখন ছেলেরা মনের কথা বলতে পছন্দ করেনবক্তব্যের বিষয়ের কোনো নির্দিষ্ট তালিকা নেইযে ধরনের কথা মনে আসবে তাই উজাড় করে শেয়ার করার চেষ্টা করবে বন্ধুদের সঙ্গেপ্রতিদিনের আড্ডায় একবার না একবার তিনি অবশ্যই আপনার নাম বন্ধুদের সামনে তুলবেনসূত্র : ইন্টারনেট