Tuesday, July 15, 2014

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসছে স্যামসাং আলফা

আইফোন ৬ যখন বাজারে আসার অপেক্ষা করছে তখন অন্য দিকে কোরিয়ান মোবাইল কম্পানি স্যামসাং আইফোন ৬ কে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে
জানা গেছে, আইফোনকে টেক্কা দিতে স্যামসাং মেটালিক বডিওয়ালা স্যামসাং আলফা বাজারে আনতে চলেছেযদিও এর আগে স্যামসাং এই ফোনকে গ্যালাক্সি এস৫ প্রাইম নাম দিয়ে বাজারে এনেছিলস্যামসাং তাদের এই নতুন ফোন আগামী আগস্ট মাসেই বাজারে নিয়ে আসবে যদিও অ্যাপেলেই আইফোন সেপ্টেম্বরের দিকে বাজারে আসবেআইফোনের এক মাস আগেই স্যামসাং এই ফোন বাজারে এনেই তাদের পুরনো যুদ্ধকে আরো একবার উসকে দেবে সে কথা বলাই যায়অ্যাপেলের নতুন ফোনের স্ক্রিনের মাপ ছয় ইঞ্চি রাখা হয়েছে এবং এতে প্রচুর নতুন ফিচার্স সংযোগ করা হয়েছেযদিও দুই কম্পানির ঠাণ্ডা লড়াইয়ে মোবাইল ফোনের গ্রাহকদেরই সুবিধা বেড়ে যাচ্ছে। 

স্মার্টফোন চার্জ হবে পানির ফোঁটায়!

আপনাকে যদি কেউ বলে বাতাসের আর্দ্রতার সাহায্যে স্মার্টফোন বা আইপ্যাড চার্জ দেওয়া যাবে তবে আপনি সে কথা হয়তো একেবারেই মেনে নেবেন নাতবে আগামী দিনে এমনই হতে চলেছে
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, উচ্চস্তরের রিপেলিং সার্ফেসে যে পানির ফোঁটা পড়ে তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারেম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই বিদ্যুতের সাহায্যে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে
গত বছরে গবেষকরা জানতে পেরেছিলেন জলের ফোঁটা যখন সুপারহাইড্রোফোবিক সার্ফেসে এসে পড়ে তখন এই প্রক্রিয়া থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয়এবার এই গবেষকদল তাঁদের গবেষণায় দেখেছেন এই প্রক্রিয়ায় সামান্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যায় যার ব্যবহার ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারেএই প্রক্রিয়ায় মাধ্যমে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ দেওয়া ছাড়াও শুদ্ধ পানিও বের করা যেতে পারে। 

দেহ-মনের ক্ষতিকারক শক্তি দূর করতে ১২টি হার্বাল উদ্ভিদ

প্রকৃতির কিছু খাদ্য উপাদান রয়েছে যা আমাদের মানসিক উন্নতি সাধন করে এবং তা দেহের কোষেও শক্তি যোগায়মানসিক চাপের ফলে আমাদের দেহের যে সব কোষ ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে শক্তি প্রদান করে এসব উপাদান
এখানে এমনই ১২টি হার্বালের কথা জেনে নিন যা আপনার দেহ-মনের জন্য ক্ষতিকর কারণগুলোকে দূর করে দেয়
১. বাসিল :
ইতালির ভূমির উর্বরতার নিশানা বাসিখাবারে সুগন্ধি ও স্বাদ ছড়িয়ে দেয়ে এই ছোট উদ্ভিদএটি হৃদযন্ত্রের জন্যও উপকারীএই হার্বাল খাবারটি দেহ ও মনে এক ধরনের সুখ ছড়িয়ে দেয়এটাকে ইতালিতে পারিবারিক রক্ষাকর্তা হিসেবেও মনে করা হয়
২. হোয়াইট সেজ :
হোয়াইট সেজ নামের সাদা পাতার এই উদ্ভিদের ধোঁয়াকে পরিষ্কার-পরিচ্ছন্নতার নিশানা মনে করেন উত্তর আমেরিকার ইন্ডিয়ানরাএই উদ্ভিদ বায়ুর নেগেটিভ আয়নকে দূরীভুত করে যেমনটি হয় ঝড়ের পর বা সমুদ্রের তীরেহাজারো বছরে পুরনো এই উদ্ভিদে গ্রিক ও রোমানরা জ্ঞান বৃদ্ধি ও মানসিক উন্নতির সহায়ক বলে মনে করতেন
৩. মৌরি :
দীর্ঘজীবন, সাহস ও শক্তি বৃদ্ধির জন্য মৌরিকে বহু দিন থেকে ব্যবহার করা হয়বিশ্বাস করা হয়, নিজের কথার ওপর অন্যের আস্থা অর্জনের ক্ষমতা প্রদান করে মৌরিতা ছাড়া এটি রোগমুক্তি, জীবনীশক্তি বৃদ্ধি এবং পুরুষত্ব ধরে রাখে এটি
৪. রোজমেরি : অন্ত্যেষ্টিক্রিয়া, সুখ-সমৃদ্ধি এবং মনের অসুখ দূর করতে রোজমেরিকে বিবেচনা করতে হয়এর তেল দেহের অভ্যন্তর পরিষ্কার করে দেয়তবে এটি স্মৃতিশক্তি বৃদ্ধির অন্যতম সেরা উপাদান হিসেবে বিবেচনা করা হয়
৫. ইউক্যালিপটাস : মানসিক শান্তি নষ্ট করে দেয় এমন বিষাক্ত প্রতিক্রিয়াগুলোকে নষ্ট করে দেয়পাশাপাশি এই হার্বাল দেহের অবশিষ্ট খারাপ শক্তিও বের করে দেয়দেহ-মনের অভ্যন্তরে দ্বন্দ্বরত ক্রিয়া-প্রতিক্রিয়াগুলোকে স্থিত করে
৬. ফ্রানকিনসেন্সি : এই খাবারটি আপনার আত্মিক উপলব্ধিতে আরো বিস্তৃত এবং নিরপেক্ষতার অভিজ্ঞতাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করেমেডিটেশনের আগে এটি খেলে তা মনোযোগকে অনেক গভীর করেদেহের প্রতিরক্ষা এবং পরিষ্কারের কাজে দারুণ কার্যকর ফ্রানকিনসেন্সি
৭. অরিগানো :
এই ছোট উদ্ভিদের পাতা সুখ, ভালোবাসা, শান্তি এবং নিরাপত্তবোধের মধ্য ঐক্যতান সৃষ্টি করেএটি কয়েক শ বছর ধরে ব্যবহার করছে মানুষএটি চীনের ট্র্যাডিশনাল হার্বাল খাবারঅশুভ শক্তিকে ঘরে না প্রবেশ করতে দেওয়ার জন্য অরিগানো চায়ের পানি দেয়ালের চারদিকে ছিটিয়ে দেওয়া হয়
৮. লবঙ্গ : সাহস বৃদ্ধির সঙ্গে বিভিন্ন রোগ দূর করেচেতন মনের শক্তি বৃদ্ধিসহ হারানো স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে
৯. ল্যাভেন্ডার : স্বাস্থ্য, ভালোবাসা এবং শান্তির জন্য যেকোনো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানদেহ-মনের সুখ বৃদ্ধি করে
১০. লাং লাং : শান্তি, যৌনতা এবং ভালোবাসাসংক্রান্ত বিষয়ে প্রার্থনাসংশ্লিষ্ট আচার-অনুষ্ঠানের প্রয়োজনীয় উপাদানএর সুগন্ধ রাগ ও ক্ষোভ প্রশমন করে
১১. ভেটিভার : ঘাসসদৃশ্য এই উদ্ভিদ দেহ-মনের শান্তভাব রক্ষা করে শক্তিকে দেয়াল দিয়ে আটকে দেয়এ ছাড়া মানসিক নিরাপত্তাবোধ, জ্ঞান, ষষ্ঠেন্দ্রিয়ের কার্যক্ষমতা বৃদ্ধিসহ ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়
১২. চন্দন কাঠ :
নর-নারী উভয়ের দৈহিক ও আত্মিক উন্নয়ন আনে এটিচন্দন কাঠ থেকে প্রস্তুতকৃত তেল আত্মিক উন্নয়ন, যৌন ইচ্ছা বৃদ্ধি এবং দেহের শক্তিকে ধরে রাখতে সহায়তা করে
সূত্র : ইন্টারনেট

প্রায় ভুলে যাওয়া সাতটি পুরনো উপায়ে বাচ্চাদের সঙ্গে মজার সময় কাটান

বাচ্চাদের লম্বা ছুটির সময়টিতে আপনি ভিন্ন কিছু কাজ করতে পারেনআধুনিক ব্যস্ত জীবনে এসব করার সময় না থাকলেও আগের আমলে মায়েরা অনেক কিছুই করতেনমোবাইল ফোন-ট্যাব-কম্পিউটার নয়, এখানে জেনে নিন এমনই সাতটি পুরনো কাজ যা শিশুদের সঙ্গে করে ব্যাপক উপভোগ করতে পারবেন সময়টিকে
১. বাড়িতে রুটি, মাখন বা কেক বানানো : বাচ্চাদের রুটি-মাখন বা কেক দারুণ প্রিয় খাবারআর এটি যদি এক সঙ্গে মজা করতে করতে বানানো যায়, তবে তো কথাই নেইএসব তৈরি করা জানতে হবে নাযদিও আগের মায়েরা ঠিকই জানতেনতাই যেকোনো জায়গা থেকে রেসিপি নিয়ে বাচ্চাদের সঙ্গে নিয়ে কাজ শুরু করে দিতে পারেন
২. আনন্দের সঙ্গে ছবি আঁকা : বাড়িতে সবাই মিলে আনন্দের সঙ্গে ছবি আঁকার কৌশল শিখিয়েছিলেন বব রসরং, তুলি আর বড় মাপের কাগজ নিয়ে বসে পড়তে পারেন ছেলে-মেয়েদের নিয়েএই কাজের সময় দারণ উপভোগ করবেন সবাই
৩. ব্ল্যাঙ্কেট ফোর্ট : ঘর জুড়ে চেয়ার, কাপড় বা অন্যান্য ছোট ছোট জিনিসপত্র ব্যবহার করে দুর্গের মতো উঁচু ভবনের মতো তাবু করা বা টানেলের মতো তৈরি করা দারুণ একটা খেলাএসব বানাতেই আনন্দে সময় কেটে যাবে আপনাদের
৪. বল খেলা : ছোট পরিসরে একটি ফুটবল নিয়ে একটু খেলতে পারেনপা দিয়ে কিক করে একজন অপরজনকে দিলেনসাধারণ এই মজার উপায়টি অসাধারণ হয়ে উঠবেবাড়ির উঠোনে এটি খেলার তুলনাই নেই
৫. অ্যাডভেঞ্চার বই তৈরি করা : এটি সৃষ্টিশীল একটি খেলা যা শিশুদের মস্তিষ্কের উন্নতি ঘটাবেবাচ্চারা গল্প শুনতে ভালোবাসেরোমাঞ্চকর ছোটদের গল্প কিনে আনুনবইটি পড়ে তারা গল্পটির শেষে আর কী কী হতে পারতো তা নিয়ে চিন্তা-ভাবনা করে তা লিখবেআবার এ গল্পের আর কী কী নাম দেওয়া যায় তাও তাদের গবেষণার বিষয় হতে পারে।  
৬. কাঁচের বয়ামে জোনাকি : আমাদের দেশে গ্রামে এখনো জোনাকি রয়েছেতাই শহরের ছেলে-মেয়রা জোনাকির আনন্দ থেকে বঞ্চিত হয়তবুও গাছ-পালা রয়েছে এমন স্থানে জোনাকির দেখা মেলেকাঁচের বয়ামে জোনাকি ধরে ধরে ভেতরে রাখার মতো মজার কাজ বোধহয় আর নেইতাই এই কাজে লাগিয়ে দিন বাচ্চাদের
৭. উঠোনে ছোটখাটো প্রতিযোগিতামূলক খেলার আয়োজন : পাড়া-পড়শীদের বাচ্চাদের নিয়ে এই আনন্দের কাজটি উপভোগ করা যেতে পারেদুটো গাছের সঙ্গে একটি রশি বেঁধে দিন এবং তাদের লাফিয়ে সেই রশি টপকানোর প্রতিযোগিতায় নামিয়ে দিনএমন দড়িলাফ বা বিস্কুট দৌড় ইত্যাদি ব্যাপক আনন্দের খেলার আয়োজন চলতে পারেসূত্র : ইন্টারনেট 

যে ছয়টি অদ্ভুত কারণে অ্যাজমা হতে পারে

আপনার পরিবারের কেউ বা পরিচিতজনের মধ্যে অনেকেরই অ্যাজমা থাকতে পারেআমেরিকায় প্রতি ১২ জনের মধ্যে একজনের অ্যাজমা সমস্যায় ভুগছেনমূলত বায়ুর দূষণ এবং এ সংক্রান্ত অ্যালার্জি থেকে অ্যাজমা হয়শ্বাস গ্রহণের অংশ অর্থাৎ নাকের ছিদ্র সরু হয়ে আসে এবং শ্লেষ্মা জমেযার কারণে রোগীর নিঃশ্বাস নিতে দারুণ কষ্ট এবং হাঁপানি হয়
এ ছাড়া অ্যাজমা হওয়ার পেছনে আরো কিছু অদ্ভুত কারণ রয়েছেএ সম্পর্কে জানিয়েছেন আমেরিকান অ্যাকাডেমি আব অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ফেলো ড. টিমোথি ক্রেইগঅ্যাজমা হওয়া ছয়টি অদ্ভুত কারণ জেনে নিন
১. ইঁদুর : পোষা প্রাণী থেকে অ্যাজমা সমস্যা হতে পারেকিন্তু এর বাইরেও রয়েছে ইঁদুর যা অ্যাজমার কারণ হয়ে দাঁড়ায়বিশেষ করে শহরে যারা থাকেন তাদের মাঝে ইঁদুরের কারণে অ্যাজমার সংখ্যা বেশি দেখা যায়
২. গান্ধি পোকা : বাজে দুর্গন্ধযুক্ত এই পোকা যে অ্যাজমার কারণ হয়ে দাঁড়ায় তা অনেকেই জানেন নাবাসা-বাড়িতে এই পোকা থাকেতা ছাড়া যাদের অ্যাজমা রয়েছে তার অবস্থা আরো খারাপ করে দিতে পারে এটিএটি অ্যালার্জির অন্যতম কারণ যা অ্যাজমার জন্ম দেয়
৩. লেডি বাগ : বেশ সুন্দর দেখতে এই পোকাটি অ্যাজমা ডেকে আনেএশিয়ান লেডি বিটল এসব পোকার দেহ থেকে যে ধুলো ছড়ায় তা অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়
৪. হাইওয়ের ধুলো-বালি : প্রচুর গাড়ি চলাচল করে হাইওয়ে দিয়েধুলো-বালি উড়তে থাকেতা ছাড়া গাড়ির ধোঁয়া সব মিলিয়ে ব্যাপক দূষণ ছড়াতে থাকে যেকোনো হাইওয়েতেএই দূষণে অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে
৫. রাইনোভাইরাস : ঠাণ্ডা-সর্দিতে সবাই ভোগেনকিন্তু যাদের অ্যাজমা রয়েছে তাদের জন্য এটি হুমকি হয়ে উঠতে পারেরাইনোভাইরাস ঠাণ্ডার সঙ্গে অ্যাজমার কারণ হয়ে দেখা দেয়তাই ঠাণ্ডার রোগীদের ফ্লু ভ্যাক্সিন নেওয়া উচিত যেন অ্যাজমার আক্রমণ না ঘটে
৬. স্থূলতা : অতি ওজন দেহের অন্যান্য সমস্যার জন্য দায়ীএর মধ্যে একটি অ্যাজমামধ্যবয়সী নারী এবং শিশুদের অস্বাভাবিক ওজনের জন্য অ্যাজমা হতে পারেওজন বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা অ্যাজমার কারণ হতে পারেসূত্র : হাফিংটন পোস্ট 

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন


সঞ্চয় ও আর্থিক বিষয় নিয়ে চিন্তা বাড়বেহতাশাজনিত অবসাদ থেকে দূরে থাকুনকর্মক্ষেত্রে অগোছালো হওয়ার কারণে ভুগতে হতে পারেসব কাজে সাফল্য পাবেন নাপ্রেমে বাধা নেইশরীরে সামান্য আঘাত প্রাপ্তি যোগ আছেআজকের দিনে গচ্ছিত অর্থ আজ লাভজনক কোনো খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছেআপনি যাকে বিশ্বাস করছেন না আজ হয়তো তার কাছ থেকেই গুরুত্বপূর্ণ কোনো কাজে সহযোগিতা পেয়ে যাবেনদিনটি কিছু বিশেষ দিক থেকে স্মরণীয় হয়ে থাকবেএবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): অন্তর যা বলছে তা করতে দ্বিধা? মানুষের মুখের দিকে সিদ্ধান্তের জন্যে তাকিয়ে থাকা মানুষের এই এক দোষনিজের সিদ্ধান্তে অপরাধবোধে ভোগে সারাক্ষণপ্রেমযোগ নতুন দিগন্ত খুলে দেবে সম্ভাবনা ও সৃজনশীলতারপ্রাকৃতিক রঙ বিষণ্নতা থেকে শুরু করে অর্থাভাব পর্যন্ত কাটাতে পারে

বৃষ (এপ্রিল ২০-মে ২০): আপনি মাঝে মাঝেই খুব সুক্ষ্ণ কিছুর অভাব বোধ করেনএটা আপনাকে ওভাবে কখনো নাড়া দেয় না তবে আপনি প্রায়ই অস্বস্তিবোধ করেনএমন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে চলার একটা পন্থা বা তত্ত্ব আজ পেয়ে যাবেনদূরের কু ডাকে আজ, সারা দিবেন নাও পথে যন্ত্রণা আছেআজ মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হবে

মিথুন (মে ২১-জুন ২০): ঘৃণা যেমন আপনাকে পেয়ে বসেছে তাকে এভাবেই থাকতে দিনদিনে দিনে আপনি একা হয়ে যাচ্ছেন- যাবেনই তো, আপনি কাউকে তো কখনো কাছে ডাকেননিতৃষ্ণা আপনাকে আজ লোভ দেখাবে, যাবেন কি না আপনার ওপর নির্ভর করছেভাবা ভাবি না করে আজ বেরিয়েই যেতে পারেন, আপনাকে কেউ তো আটকে রাখেনি

কর্কট (জুন ২১-জুলাই ২২): কর্মক্ষেত্র রণক্ষেত্রে পরিণত হতে আর কিছু বাকি নেইনিজেকে সংশোধন করবেন নয়তো অন্যের হুকুমে চলতে হবে সামনেদিন দিন আপনি অর্থের পাহাড় করে ফেলছেন কাউকে জানতে দিচ্ছেন না, এমনটা ভালো তবে সমস্ত কাজে বিশ্বাসযোগ্য কিছু চিহ্ন রেখে দেয়া ভালোআপনাকে কেউ আজ শাসাতে এসে বিপাকে পড়ে যাবে, এতে আপনার আধিপত্য বিস্তারের স্বভাব সম্বন্ধে নিজে বুঝে যাবেন

সিংহ (জুলাই ২৩-আগস্ট ২২): আপনার মস্তিষ্কে কিছু বিচিত্র ভাবনার উদয় ঘটবে, যা আপনাকে দিনের শেষে অন্যরকম এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবেআপনার মনে বহুদিনের লালিত কোনো আস্থা নড়বড়ে হয়ে যেতে পারেপ্রেমযোগ শুভকর্মক্ষেত্রে নতুন প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হবেঅর্থবিয়োগভাগ্য প্রবল!

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২): জিঘাংসা কোনো সমাধানের পথ নয়দ্বিতীয়বার ভাবলেই আরও উন্নত সমাধানপন্থা আবিষ্কার করতে পারেনচোখ রাখুন প্রকৃতির দিকেপ্রেমের সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পড়তে পারেকর্মক্ষেত্রে কারও খারাপ চোখের শিকার হতে পারেনঅর্থভাগ্য মোটের ওপর ভালো

তুলা (সেপ্টেম্বর ২৩অক্টোবর ২২): দূরের যাত্রা আপনাকে ডাকছে, এবং সে যাত্রাপথের নতুন অভিজ্ঞতা আপনাকে পরিণত করবে একজন ভিন্ন মানুষেকারও কাছে গোপন কোনো বার্তা বা বস্তু পৌঁছে দেয়ার দায়িত্ব পড়তে পারেতা পালনে সফল করে সৌভাগ্যযোগপ্রেমের ক্ষেত্রে তৃতীয়পক্ষের উপস্থিতি যন্ত্রণা দিতে পারেঅর্থযোগে মধ্যমাত্রা, আয় ও ব্যয় সমান

বৃশ্চিক (অক্টোবর ২৩নভেম্বর ২১): পারিবারিক কারণে মন অবসাদগ্রস্ত হবেবন্ধুর কারণে অন্তর বিষণ্ন হবেকর্মক্ষেত্রে কোনো অর্বাচীনের কাছে অপমানিত হতে পারেনসয়ে যাও মাতা বসুমতিপ্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে চমৎকার কোনো জনসংযোগস্থলে হতে পারে দারুণ চা-বৈঠকআর দিনের বিশদ বিষণ্নতা কাটাতে ভূমিকা রাখবে রাতগভীরে শোনা দারুণ কোনো সুর

ধনু (নভেম্বর ২২-ডিসেম্বর ২১): বিলুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে এমন কিছুর সন্ধান পেতে ইচ্ছে করবেপথ আজ বড় বাঁকানদী ঘুরে নদীর মন হবে না আপনি বৃথাই ঘুরছেন, আপনার অবস্থানে ফিরে আসুনভাটি ছেলে মাটির খবর জানে না তাকেই বরং জায়গাটা ছেড়ে দিনআপনার আজ খুঁত খুঁতে একটা স্বভাব হবে, এর জন্য কিছুটা বিব্রতও হতে পারেন

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ১৯): তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আজকের দিনটি পার হবেবিষাদগ্রস্ততা ঠিক নয় অন্য কোনো একটা ভাবনা কাজ করবেআজকে ঘুরে ফিরে হকারদের সঙ্গে দেখা হয়ে যাবেএটা একটা সুযোগ হিসেবেই নেয়া উচিৎএদের সঙ্গে কথা বলতে পারেন, বললেই বুঝে ফেলবেন আপনি কে? কে সে? পরিবেশ কিছুটা পরিবর্তন হবে আপনারঘুম আজ ছাড়ছে না

 কুম্ভ (জানুয়ারি ২০-ফেব্রুয়ারি ১৮): জীবন কথা বলতে শুরু করবেতবে বেশি কথা বলতে গিয়ে বাচাল অভিধা পেতে পারেন ব্যক্তি আপনিপ্রেমযোগ উত্তম, কর্মযোগও তার সঙ্গে যুক্তপারিবারিক সম্পর্কের উন্নতি হবে, অর্থযোগও তার সঙ্গে যুক্তমিছে কথা একবার যে বলে তার বারবার বলার সম্ভাবনা হয়ত নেইকিন্তু প্রতারণা যে একবার করে তার বারবার করার সম্ভাবনা থাকে

 মীন (ফেব্রুয়ারি ১৯-মার্চ ২০): কারও কুঞ্চিত কপালের দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা বিনষ্ট করবেন না যদি তাতে সম্ভাবনা দেখতে পানভ্রমণে যেতে হলে আর্থিক ও মানসিক প্রস্তুতিই সব নয়, শারীরিক প্রস্তুতিও থাকতে হবেশরীরের অবস্থা বিবেচনা করুনপ্রতিপক্ষকে প্রশংসার কাজের বোঝা চাপিয়ে ঘায়েল করুনআর নিজেকে বাঁচান বিপরীত লিঙ্গঘটিত দুর্নামের হাত থেকে