Friday, June 27, 2014

ই-মেইলের স্তূপ জমেছে ইনবক্সে? তিনটি উপায়ে গুছিয়ে ফেলুন

গত বিশ বছর ধরে ইলেকট্রিক যোগাযোগ আমাদের জীবনে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেযদিও আমাদের জীবনে ই-মেইল ব্যক্তিগত ও পেশাজীবনে যোগাযোগের একটি মাধ্যম মাত্র, তবুও বিভিন্ন অ্যাকাউন্টের মেসেজ, টুইট, ফেসবুকের মেসেজ ইত্যাদি সবকিছুর আগমণ ঘটে এখানেতাই দিন দিন বাড়তে থাকে ইনবক্সের না দেখা মেইলের সংখ্যা এবং অপ্রয়োজনীয় অসংখ্য মেইলতাই এগুলো মুছে ফেলার কাজটিও বেশ ঝামেলার ব্যাপার
ই-মেইল অর্গানাইজেশন অ্যাপ ইঙ্কি এর প্রতিষ্ঠাতা ডেভ ব্যাগেট বলেন, অতিরিক্ত ই-মেইল অ্যাকাউন্টটিকে রীতিমতো আবর্জনার স্তূপ বানিয়ে দেবেএসব মেইলকে বলা হয় গ্রে-মেইলএসব মেইল হলো ই-মেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক মহা বিবর্তনের ফলসোশাল মিডিয়ার নোটিফিকেশন, ইভেন্ট ইনভাইটেশন, প্রতিদিনের পণ্যের বিজ্ঞপ্তি ইত্যাদিতে ভরে উঠবে ইনবক্সতাই খুব দ্রুত ইনবক্সটিকে গোছালো করে ফেলা দরকার
ইঙ্কি এবং জিমেইলের সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ সংশ্লিষ্ট ঝামেলা দূর করতে ষয়ংক্রিয়ভাবে মেইলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়এ ছাড়াও তিনটি উপায়ে ইনবক্সটিকে গুছিয়ে রাখতে পারেন
১. প্রথমেই বুঝে দেখুন, আপনি কী ধরনের 'ইনবক্সার'ই-মেইলের ভাগ সাধারণত তিনটি উপায়ে করা হয়ে থাকেসাধারণত ব্যবহারকারীরা সযত্নে মেসেজগুলো অন্য কোনো বিশেষ ফোল্ডারে সরিয়ে রাখেনঅনেকে আবার কোনো ক্যাটাগরিতে না সাজিয়ে রেখে দেনযখন যেটি প্রয়োজন হয় তখন তা সার্চ দিয়ে বের করে নেনআবার অপ্রয়োজনীয় বা মুছে ফেলার মতো মেইলগুলো আলাদা করে ফেলাটি আরেকটি উপায় হতে পারে
২. প্রোমোশনাল মেসেজগুলো আসা বন্ধ করে দিতে পারেন নির্দিষ্ট সময়ের জন্যতাই একবার সময় দিয়ে প্রমোশনাল মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্লক করে দিনদেখবেন, প্রচুর মেল আসা বন্ধ হয়ে গেছে
৩. ইনবক্সের জন্য কিছু নিয়ম বানিয়ে ফেলতে পারেনযেমন- একটি নির্দিষ্ট ফোল্ডার করে সেখানে সোশাল মিডিয়ার মেইল আসার নিয়ম করে দিতে পারেনতা ছাড়া বন্ধু বা পরিবারের বা অফিসের মেইল আসার জন্য আলাদাভাবে স্থান নির্বাচন করে দেওয়া যাবেতবে এ জন্য আপানর সার্ভারে অপশন থাকতে হবেযদি না থাকে তবে মেইল অর্গানাইজেশন অ্যাপ এবং টুলের খোঁজ করুনসূত্র : বিজনেস নিউজ 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখন ১০ লাখ


বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখেরও বেশিসান ফ্রান্সিসকোতে একটি কনফারেন্সের পর একথা জানাল গুগলতবে শুধু স্মার্টফোন বা ট্যাব নয় মানুষের আরো কাছে পৌঁছে দেওয়ার জন্য আরো নতুন পরিকল্পনা নিচ্ছে অ্যান্ড্রয়েডগাড়ি কংবা টিভিতেও এবার অ্যান্ড্রয়েডের সুবিধা দেওয়ার কথা ভাবছে ওই সংস্থাইতিমধ্যে গাড়িতে এই অপারেটিং সিস্টেম লাগানোর কাজও শুরু করে দেওয়া হয়েছেএ ছাড়া আনা হবে অ্যান্ড্রয়েড টিভি যেখানে আপনি 'ভয়েস সার্চ' করতে পারবেনঅর্থাৎ কোন সিনেমা দেখতে ইচ্ছা করছে তা মুখে বললেই হাজির হবে টিভির পর্দায়

গুগলের নতুন প্রযুক্তি : গাড়িতেও অ্যান্ড্রয়েডের মজা

এবার আপনার গাড়িতেও অ্যান্ড্রয়েডের ম্যাজিক আনতে চলেছে গুগলঅ্যান্ড্রয়েড অটো নামের এই প্রযুক্তি এই বছরেই শেষেই বাজারে চলে আসছে
গাড়িতে অ্যান্ড্রয়েড প্রযুক্তি থাকলে আপনার গাড়ি চড়ার মজাই চতুর্গুণ বেড়ে যাবেআপনার অ্যান্ড্রয়েড ফোনকে গাড়ির সঙ্গে যুক্ত করলেই কেল্লা ফতেআপনার গাড়ির স্ক্রিনে ফুটে উঠবে অ্যান্ড্রয়েডের সমস্ত সুবিধাআপনার ফোন থেকে গান শুনতে পারবেনফোন অপারেট না করেই গাড়ি চালাতে চালাতে অনেক সুরক্ষিতভাবে মেসেজ পড়তে ও পাঠাতে পারবেনগুগল ম্যাপের সুবিধাও পাবেন এতেগাড়িতে বসে বসেই শুধু একটা স্ক্রিনেই পেয়ে যাবেন দিক নির্ণয় ও ট্রাফিকের সমস্ত আপডেটঅ্যান্ড্রয়েড অটো সম্পূর্ণভাবে আপনার কণ্ঠস্বরের নির্দেশ মেনে কাজ করতে স্বক্ষমফলে স্টিয়ারিং হুইল থেকে হাত না সরিয়ে আপনার প্রয়োজনীয় কাজের সমাধান হয়ে যাবে
অ্যাকুরা, ফোর্ড, অডি, শেভরোলে- এর মতো বড় বড় গাড়ি কম্পানিগুলি ইতিমধ্যেই তাদের নির্মিত গাড়িতে অ্যান্ড্রয়েড অটোর সুবিধা আনতে চলেছে
সূত্র : জিনিউজ 

বাজারে আসছে গুগলের স্মার্টফোন 'অ্যান্ড্রয়েড ওয়ান'

বাজারে আসতে চলেছে আসতে চলেছে গুগলের স্মার্টফোনবুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সম্মেলনে কম দামি স্মার্টফোন আনার কথা জানিয়েছে তারা
জানা গেছে, স্মার্টফোনটির নাম হতে পারে 'অ্যান্ড্রয়েড ওয়ান'অ্যান্ড্রয়েড ওয়ান অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামী মোবাইল ফোনেও ব্যবহার করা যাবে বলে দাবি করেছেন তারাবাজারে থাকা স্মার্টফোনগুলির তুলনায় এই ফোনটি হবে পাঁচ ইঞ্চির চেয়েও ছোট মাপেরএছাড়া থাকবে অন্যান্য স্মার্টফোনের মতই  সুবিধাগুগলের অন্যতম কর্ণধার দাবি করেছেন এই ফোন বাজারে আসার ফলে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বেজানা গিয়েছে গুগলের এই ফোনটির দাম হবে ১০০ ডলারের মধ্যেই। 

নিজের লক্ষ্য অর্জনে অন্যকে প্ররোচিত করার কৌশল

চাকরি বা ব্যবসায় প্রেজেন্টেশন শব্দ, সংখ্যা, তথ্য-উপাত্ত এবং মতামতে নির্মিত এমন এক বিষয় যা দর্শক-শ্রোতাকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করেতবে এ ক্ষেত্রে উপস্থাপকের যাবতীয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন হতে হবে সবারএর গোটা ভার অর্পিত হয় উপস্থাপকের ওপরঅন্যের ইচ্ছা এবং সিদ্ধান্তকে নিজের অনুকূলে আনার কৌশল অবলম্বনের প্রয়োজন রয়েছে
একবার ওয়াশিংটন ডিসিতে মিলিয়ন ডলারের এক ব্যবসার জন্য প্রেজেন্টেশনের ভার পড়লো এক দল এক্সপার্টের হাতেবেশ কয়েকজন সিনিয়র এক্সিকিউটিভ এই ভার গ্রহণ করতে চাইলেনকিন্তু কর্তৃপক্ষ অন্য ব্যবস্থা নিলোতারা বেছে নিলেন সংশ্লিষ্ট বিষয়ের সদা হাস্যোজ্জ্বল দুই তরুণীকে যারা ক্যামিস্ট্রিতে পিএইচডি করছেনএরা দুজনই বিজ্ঞান বোঝেন এবং জানেন মানুষকে কীভাবে তাদের প্রেজেন্টেশনের বিষয়ে সন্তুষ্ট করতে হয়
তবে ওই এক্সিকিউটিভদের বিষয়ে কিছু সমস্যা ছিলোপ্রথমত, তারা গবেষক বিজ্ঞানী ননদ্বিতীয়ত, তারা সবাই পুরুষ এবং শেষ পর্যন্ত তারা প্রেজেন্টেশনকে মার্কেটিং প্রেজেন্টেশনে পরিণত করবেনওদিকে, যারা প্রেজেন্টেশনটি দেখতে আসবেন তাদের সবাই পুরুষকাজেই তাদের কাছে নারীদের দ্বারা তথ্য উপস্থাপন অনেক উষ্ণ হবে এবং উপস্থাপকরা দর্শককে নিয়ন্ত্রণ করতে পারবেনএ দুই পক্ষের মধ্যে কথোপকথন ভদ্র, শোভন এবং আন্তরিক হবে
প্রেজেন্টেশনে দুজন নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হলো এভাবেতাদের একজন নিজের বক্তব্য উপস্থাপন করবেন এভাবে- আমরা খুবই আনন্দিত যে আজ আপনারা 'সংশ্লিষ্ট' বিষয় নিয়ে এই প্রেজেন্টেশনে অংশ নিয়েছেনআমরা দুজন পালাক্রমে এই প্রজেন্টেশন উপস্থাপন করবোকারণ, এখানে বিপুল তথ্য-উপাত্ত রয়েছে এবং আমরা দুজন দুই অংশের বিষয়ে এক্সপার্ট
পরিকল্পণামাফিক প্রেজেন্টেশনের পর সফলতার মাত্রা দেখার মতো হলোওই দুই নারী এমন কাজ পেতে শুরু করলেন যা তারা জীবনে করবেন বলে ভাবেননি
কাজেই এ ধরনের মহা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, 'কে এই হাই প্রোফাইল প্রেজেন্টেশন নিয়ে সামনে আসবে?' স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের উচ্চপদস্থরা স্থির করবেন কারা  এ কাজের দায়িত্বভার গ্রহণ করবেনতবে তাদের পছন্দ সঠিক নাও হতে পারেএ ক্ষেত্রে শতভাগ সফলতার দশ ভাগের নয় ভাগ আসে পরিচালনার ওপর ভিত্তি করেপ্রেজেন্টেশনের এক পর্যায়ে যখন উপস্থাপক বুঝতে পারেন যে তিনি দর্শক-শ্রোতাকে অনুকূলে আনতে পেরেছেন, তবে তিনি নিজের ইচ্ছেমতো সুবিধা আদায় করে নিতে পারেনসূত্র : বিজনেস ইনসাইডার 

যোগাযোগ স্থাপনে কার্যকর 'থিওরি অব সেভেন'

যেকোনো মানুষের সঙ্গে যোগাযোগের জন্য 'থিওরি অব সেভেন' পদ্ধতি গ্রহণ করতে বলেন এক বিশেষজ্ঞপ্রতিদিন নানা বর্ণের নানা বয়সের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়কারো সঙ্গে কথা বলার সময় থিওরি অব সেভেন পদ্ধিত অবলম্বনের অর্থ হলো, আপনি মানুষের সঙ্গে এমনভাবে কথা বলবেন যেনো তাদের সবার বয়স সবে সাত বছরএর মানে এই নয় যে, সাত বছরের বাচ্চার সঙ্গে যেভাবে কথা বলা হয় তেমনটি বলতে হবেএর মানে যার সঙ্গেই কথা বলুন তাদের কাছে আপনার বচনভঙ্গী হবে আন্তরিক, আকর্ষণীয় এবং সহজ-সরলএই পদ্ধতি মার্কেটিং, পণ্য বিক্রয়, কথোপকথন, শিক্ষা এবং ব্যবস্থাপনার জন্যে প্রযোজ্য
আমাদের প্রায় সময় অন্যের কথার বাঁধনে জড়িয়ে পড়তে হয়ঘণ্টার পর ঘণ্টা তার বক্তব্য বিরক্তি নিয়ে শুনতে হয়ধন্যবাদের সঙ্গে তার কথা শেষ হওয়ার আগে দিবাস্বপ্ন দেখে সময় কাটানো ছাড়া কোনো কাজ থাকে না
তাই কথা বলার সময় কিছু কৌশল রয়েছেএগুলো রপ্ত করুন এবং নিজের বক্তব্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন
১. গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিন : পাহাড়ের কাছাকাছি থাকেন এই পরামর্শদাতা বিশেষজ্ঞসেই পাহাড়ে বিপদজনক মানুষের আনাগোনা রয়েছেতিনি প্রতিদিন সকালে তার সন্তানদের তিনটি প্রশ্ন করেনপ্রথমটি হলো, পাহাড়ের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি কী? বাচ্চারা চিৎকার করে বলে, মানুষদ্বিতীয় প্রশ্নটি, এরপর কী সবচেয়ে ভয়ঙ্কর? তারস্বরে চিৎকার করে বাচ্চারা বলে, গাছতৃতীয় প্রশ্নটি হলো, গাছগুলো কেনো কম ভয়ঙ্কর? জবাব আসে, কারণ গাছেন নড়াচড়া করতে পারে না, কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে
অর্থাৎ, আপনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিকে প্রাধান্য দিতে হবেবাচ্চাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়ে যদি এভাবে শিক্ষা দিতে পারেন, তবে বড়দের বোঝানো নিশ্চয়ই অনেক সহজ হবে
২. পরের বিষয় সম্পর্কে সচেতন থাকুন : এই পদ্ধতিতে পরের বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবেনিজের বক্তব্য পেশের পর কী হতে পারে এবং সে বিষয়ে পরিষ্কার থেকে আপনাকে প্রস্তুত থাকতে হবে'একটি কিনলে আরেকটি ফ্রি' বড়দের জন্য অনেকটা 'পরের বিষয়টি কী' ধরনের বিষয়
দুর্ভাগ্যজনকভাবে ব্যবসার ক্ষেত্রে পরে কী হবে তা অপরিষ্কার এবং অজানাএর কারণ এখন পর্যন্ত তা কেউ বের করার চেষ্টা করেননিতাই মানুষকে যদি পরিকল্পনামাফিক কাজে লাগাতে চান, তবে পরে কী হবে সে বিষয়ে শতভাগ পরিষ্কার থাকুন
৩. বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করবেন না : বক্তব্য পেশের সময় নিজে অতিরিক্ত বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবেন নাকারণ শ্রোতার সংখ্যা যতো বেশি হবে, সেখানে নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা ততো কমে যাবেএ ক্ষেত্রে আপনাকে সহজ-সরল হতে হবেসাত বছরের একটি বাচ্চাকে যেভাবে বোঝানো উচিত, সেভাবেই বক্তব্য পেশ করতে হবে আপনাকে
৪. অন্যরা বোকা বলে মনে করবেন না : শ্রোতাদের বুদ্ধিমান বলে মনে করুনএকই সময় আপনার ভাবতে হবে যে, তারা বিশেষ কোনো ক্ষেত্রে বিশেষ ধ্যান দিতে পারেন এবং নিজেদের অভিজ্ঞতা থেকে তা বাছ-বিচার করতে পারেনকাজেই এসব বিষয়ে আকর্ষণীয় হয়ে উঠুন, বোকা নয়
৫. চলমান রাখুন : দক্ষ বক্তারা সব সময় পরিস্থিতিকে চলমান রাখেন, ঠিক যেনো ধর্মপ্রচার করছেন তারাতবে এর নির্দিষ্ট কাঠামো থাকেতারা কিছু বলার আগে বলে নেন কী বলতে যাচ্ছেনসেগুলো বলে ফেলেন এবং অবশেষে আবারো বলেন কী কী বলেছেনবক্তৃতার এই কাঠামোতে একঘেয়েমি চলে এসেছেএমনভাবে বক্তৃতা চলমান থাকবে যেনো যখন-তখন নতুন এবং আকর্ষণীয় বিষয় উত্থাপিত হতে পারে এবং আলোচনায় বৈচিত্র্য আসে
তাই সব শেষে বলা যায়, সৃষ্টিশীল হোন, আবেগের ব্যবহার করুন, সমর্থন দিন এবং আবর্ষণ তৈরি করুনআপনার বক্তব্য এতোটাই মজার হবে যে, কেউ তার অতি জরুরি কাজটিও করতে ভুলে যাবেনসূত্র : ফোর্বস 

মল্লিকার সঙ্গে ঘনিষ্ঠতায় কি ঘর ভাঙল ব্যান্ডেরাসের


কয়েক দিন আগে একটি ওয়েবসাইটে ফাঁস হয়েছিল, মল্লিকা শেরওয়াতের সঙ্গে হলিউডের অভিনেতা অ্যান্টেনিও ব্যান্ডেরাসের ঘনিষ্ঠ সম্পর্কই ফাটল ধরিয়েছে ব্যান্ডেরাসের দাম্পত্যেহলিউড অভিনেত্রী মেলানি গ্রিফিথের সঙ্গে ব্যান্ডেরাসের ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এ ধরনের কথা শোনা যাচ্ছিলবৃহস্পতিবার মল্লিকা নিজেই ওয়েবসাইটের খবরটির লিঙ্ক টুইটারে পোস্ট করেনসেই সঙ্গে তাঁর মন্তব্য, 'লিভ মি অ্যালোন'
মল্লিকা ও ব্যান্ডেরাসের সম্পর্ক প্রকাশ্যে আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইভান বিটোনেরকান চলচ্চিত্র উত্‍সবে মল্লিকার স্টাইলিস্ট ছিলেন তিনিকান উত্‍সব শেষ হওয়ার পর পরই অবশ্য ইভানকে চাকরি থেকে ছাড়িয়ে দেন মল্লিকাওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধে ইভানের দাবি, মল্লিকা ও ব্যান্ডেরাসকে ব্যক্তিগত একাধিক পার্টিতে একাধিক বার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছেতাঁদের নাচের ভিডিয়োও রয়েছেব্যান্ডেরাসের সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন মল্লিকাপরে অবশ্য নাচের ভিডিয়োটি ছড়িয়েও পড়ে
এ দিন 'মার্ডার' খ্যাত নায়িকা মল্লিকার বক্তব্য, 'অ্যান্টেনিও ব্যান্ডেরাসের খুবই ভালো মনের মানুষভালো ডান্সার এবং অবশ্যই আমার পরিচিততবে তাঁর সঙ্গে কোথাও ছুটি কাটাতে যাইনি আমিতাঁর বিবাহ বিচ্ছেদের কথা শুনে খারাপ লাগছে' ২০০৫ সালে 'দ্য মিথ' ছবির প্রমোশনের জন্য জ্যাকি চ্যানের হাত ধরে প্রথম কান চলচ্চিত্র উত্‍সবে পা রাখেন মল্লিকাসেই কান উত্‍সবেই মল্লিকার স্টাইলিস্ট হিসেবে ইভানকে আনা হয়েছিলতাঁর প্রতি বিরক্ত অভিনেত্রীর মন্তব্য, 'ইভান বিটোন মোটেই আমার ভালো বন্ধু ননকান উত্‍সবের জন্য ওঁকে আমার স্টাইলিস্ট হিসেবে আনা হয়েছিলতার পরই ওঁকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমিতার পর থেকে ইভানের সঙ্গে আমার আর কোনও যোগাযোগও নেইইভান এখন এ ধরনের কথাবার্তা বলছে কেন জানি নাও যা বলছে সবই ভিত্তিহীন'
অন্য দিকে, বিটোনের দাবি, তিনি মোটেই ভিডিয়োটি ফাঁস করেননিতবে মল্লিকা সম্পর্কে তিনি যা কিছু বলেছেন, তাতে কোনও ভুল নেইভিডিয়োটি কে ফাঁস করল, তা নিয়ে প্রশ্ন থাকলেও ব্যান্ডেরাসের দাম্পত্য আদৌ বাঁচবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন
সূত্র : এই সময়