Thursday, July 17, 2014

এইচএসসি পরীক্ষার ফল ৭ আগস্ট প্রকাশিত হতে পারে

পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলআগামী ৭ আগস্ট এ ফল প্রকাশ করা হতে পারেরমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে ওই দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছেএবারও তার ব্যত্যয় হবে নাএ লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছেপ্রধানমন্ত্রীর সিডিউল না মিললে ফল প্রকাশ এক দিন এগোতে বা পেছাতে পারে
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়পরীক্ষা ৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ জুন শেষ হয়প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হয়
এবার ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। 

No comments:

Post a Comment