Thursday, July 17, 2014

টেকনাফ সীমান্তে ৩০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড পুলিশ (বিজিবি) এবং পুলিশ গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস মরণ নেশা ইয়াবাসহ এক নারীকে আটক করেছেউদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকাগতকাল বৃহস্পতিবার ৮টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদী তীরের মৌলভীর পাড়া পয়েন্টে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ২৪ হাজার পিস ইয়াবার একটি চালানবিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, ইয়াবার এই চালানটি মিয়ানমার থেকে নৌকা যোগে পাচারকালে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব আটক করেতবে বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে পাচারকারীরা পালিয়ে গেছে
অপরদিকে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভিপাড়ার বাসিন্দা জাফর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৪ হাজার ৯০০ পিচ ইয়াবাসহ বাড়ির মালিকের স্ত্রী রশিদা বেগমকে (৪০) আটক করেনএ সময় ভারতীয় দুইটি অবৈধ মোটের সাইকেলও জব্দ করা হয়  এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বাড়ির মালিক আবদুল গফুরসহ পাচঁজনকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে। 

No comments:

Post a Comment