অবশেষে ঢাকা
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দলের
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং চেয়ারপরসনের উপদেষ্টা সদস্য
আবদুল আউয়াল মিন্টুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ
ছাড়া যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন এম এ কাউয়ুম ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ২১ অথবা ৩১ সদস্যের এই কমিটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে বলে
জানিয়েছেন একজন যুগ্ম আহ্বায়ক।
কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে মির্জা আব্বাস, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ডেকে নিয়ে বৈঠক করেন দলের চেয়ারপাসন খালেদা জিয়া। বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গভীর রাতে কমিটির তালিকা তৈরি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা করার পর মেইলে পাঠানো হবে বলে গুলশান কার্যালয় সূত্র জানায়।
এদিকে দলের নেতারা জানান, ঈদের পর সরকারবিরোধী আন্দোলন জোরালো করার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি। এই কমিটি ভবিষ্যতে সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগরীর প্রতি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

No comments:
Post a Comment