Thursday, July 17, 2014

দাঁত ও মুখের যত্নে সাতটি পরামর্শ যা প্রতিদিনই মনে করা উচিত

মুখের অভ্যন্তরের স্বাস্থ্য ঠিক রাখতে এবং বাজে দুর্গন্ধকে দূরে রাখতে বেশ কয়েকটি উপায় রয়েছেএগুলোকে প্রতিদিনের কাজে হিসেবে অভ্যাস বানিয়ে নিতে হবেতাই মুখের ভেতরের সমস্যা নিয়ে দুশ্চিন্তাকে দূরে রাখতে এখানে দেখে নিন সাতটি কার্যকর উপায়
১. দিনে অন্তত দুইবার ব্রাশ করুন : মুখের হাইজিন ধরে রাখার অন্যতম উপায় দিনে দুইবার ব্রাশ করাবাচ্চাদের এ অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দিতে পারেন বাবা-মায়েরাপ্রতিদিন খাওয়ার পর সকাল ও রাতে অন্তত দুইবার ব্রাশ করুনআর সঠিক উপায়ে ব্রাশ করার পদ্ধতি অহরহ টেলিভিশনের বিজ্ঞাপনে শিখিয়ে দেওয়া হয়
২. অন্তত তিন মিনিট ব্রাশ করুন : ব্রাশ করার সময়টি বেশ গুরুত্বপূর্ণ বিষয়দাঁতের আনাচে-কানাচে অন্তত তিন মিনিট ব্রাশ করাটা জরুরিতাই অল্প সময়ের কাজটি কয়েকবার ঘড়ি ধরে করলেই পরে সময়জ্ঞান হয়ে যাবে
৩. অভ্যাসে পরিণত করুন : প্রতিদিন ব্রাশ করাটা অভ্যাসে পরিণত করুনসকাল বা বিকেলে বা রাতে শেষবারের মতো খাওয়ার পর সাধারণত ব্রাশ করা সবচেয়ে উপকারীবেশ কয়েক দিন চালিয়ে গেলে অভ্যাসে পরিণত হয়ে যাবে
৪. মাউথ ওয়াশ করুন : এ কাজটি দাঁত মাজার মতোই গুরুত্বপূর্ণমুখের দুর্গন্ধ দূর করতে কাজ দেবে মাউথ ওয়াশ, নিঃশ্বাস হবে সজীবতা ছাড়া মুখের মধ্যে এক দারুণ পরিচ্ছন্ন অনুভূতি এনে দেবে মাউথওয়াশ
৫. পানির সাহায্যে ফ্লস করা : মাউথওয়াশের মাধ্যমে ফ্লসের কাজটা সারা যায়প্রতি দাঁতের মধ্যে যে ফাঁকা অংশ থাকে তার মাঝে খাবার আটকে থাকেএগুলো পরিষ্কার করাই ফ্লসমাঝে মধ্যে পানির সাহায্যে এ কাজটি সারতে পারেনপ্রতি সপ্তাহে এক বা দুইবার এটি করা উচিত
৬. বেভারেজ এবং এসিডপূর্ণ খাদ্য এড়িয়ে চলা : বাজারের যেকোনো বেভারেজ দারুণ ক্ষতিকর দাঁতের জন্যতাই এটি পরিহার করুনতা ছাড়া অ্যালকোহলপূর্ণ পানীয় এবং এসিড রয়েছে এমন খাবার এড়িয়ে চললে দাঁতের ক্ষতির হাত থেকে বাঁচবেন
৭. ব্যবহৃত পানির বিষয়ে সাবধান : যে পানি দিয়ে দাঁত পরিষ্কার করছেন বা দাঁত মেজে মুখ পরিষ্কার করছেন তা যদি দূষিত হয়, তবে মুখে এবং দাঁতে ব্যাপক সমস্যা দেখা দেবেতাই পরিষ্কার পানি দিয়ে নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কারের কাজটি করুনসূত্র : ইন্টারনেট 

No comments:

Post a Comment