বিশ্বকাপ
ব্যর্থতায় প্রধান কোচ লুইস ফেলিপ স্কলারির পদত্যাগের পর গতকাল মঙ্গলবারও ছাঁটাই
অব্যাহত রয়েছে ব্রাজিল ফুটবল দলের স্টাফ রুমে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, সেমিফাইনালে চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের মাধ্যমে দলের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাওয়ার পর সর্বশেষ টিম ডাক্তার হোসে লুইস রাঙ্কো এবং মিডিয়া প্রধান রড্রিগো পাইভাকে বরখাস্ত করা হয়েছে। স্কলারি এবং তার সহকারি গত সোমবার পদত্যাগ করেন।
স্থানীয় গ্লোবো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০০২ বিশ্বকাপ জয়ী দলের ডাক্তার রাঙ্কো গতকাল মঙ্গলবার পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে সিবিএফ। স্কলারির বদলি হিসেবে করিন্থিয়ান্সের সাবেক কোচ টিটকে নিয়োগ দেওয়ার কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

No comments:
Post a Comment