Wednesday, July 16, 2014

সাদা ক্যানভাস’ সিনেমার খোলামেলা পোস্টার নিয়ে টালিগঞ্জে তোলপাড়


খোলা পিঠ, চেয়ারে হেলান দিয়ে আছেন নায়িকা মালবিকা বন্দোপাধ্যায়। আর এ নিয়ে তোলপাড় টালিগঞ্জের চলচ্চিত্র পাড়া। সুব্রত সেনের নতুন ছবি ‘সাদা ক্যানভাস’ এর দৃশ্য এটি। ১৮ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সাহসী ন্যুড ছবির জন্য এরই মধ্যে কলকাতার চলচ্চিত্র পাড়ায় আলোচনায় চলে এসেছেন নায়িকা মালবিকা।

ছবির ন্যুড দৃশ্যটি চলচ্চিত্রে রাখা হলেও ছবিটির পোস্টারে এ দৃশ্যটি নিষিদ্ধ করা হয়েছে। এমন একটি সাহসী দৃশ্যে অভিনয় করতে গিয়ে মোটেও নার্ভাস ছিলেন না মালবিকা। বরং এ বিষয়ে কলকাতার গণমাধ্যমে মালবিকা বলেছেন- চরিত্রের প্রয়োজনে আমি সব দৃশ্যেই স্বচ্ছন্দ। ‘সাদা ক্যানভাস’-এ চরিত্রের প্রয়োজনেই আমি এমন একটি দৃশ্যে কাজ করেছি।

স্বস্তা বাণিজ্যিক চাহিদা থেকে এ দৃশ্যটি রাখা হয়েছে কিনা জানতে চাইলে মালবিকা জানান- এটা কোনো স্বস্তা বাণিজ্যের জন্য করা হয়নি। ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুবই শিল্প সম্মত ছবি ‘সাদা ক্যানভাস’।

ছবিটিতে মালবিকা ছাড়াও অভিনয় করেছেন টালিগঞ্জের আরেক হট কুইন পাওলি দাম, সব্যসাচী চক্রবর্তী, রোহিত’সহ আরো অনেকে। 

No comments:

Post a Comment