Tuesday, July 15, 2014

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি কর্মকর্তা নিহত

মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাউশাম এলাকায় ট্রাকচাপায় ১১ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা মকবুল হোসেন নিহত হয়েছেন
তিনি কলমাকান্দা উপজেলার খারনৈ বিওপি কমান্ডার নায়েক সুবেদার ছিলেন
১১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম ইমাম হাসান জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে খারনৈ বিওপি থেকে মকবুল হোসেন মোটরসাইকেলে করে বিজিবির নেত্রকোনা সদর দফতরেরে আসছিলেনকলমাকন্দার বাউশাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়
তাকে আহত অবস্থায় প্রথমে কলমাকান্দা হাসপাতালে নেওয়া হয়অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়সেখানে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন 

No comments:

Post a Comment