এবার ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে গলা
বতুললেন জনপ্রিয় গায়িকা রিহানা। ‘ফ্রিপ্যালেস্টাইন’, লিখে টুইট
করেছিলেন রিহানা। লেখার কয়েক সেকেন্ড পরেই তা মুছে দেন তিনি। কিন্তু
এই কয়েক সেকেন্ডের মধ্যেই পোস্টটি রিটুইট করা হয় ৭০ হাজার বার।
এদিকে এমন একটি বিতর্কিত বিষয় নিয়ে টুইট করার পর তা মুছে দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘উই ফাউন্ড লাভ’ খ্যাত এই গায়িকাকে। সেলিব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই টুইট পোস্ট করার কোন ইচ্ছাই ছিল না রিহানার। অনেকটা ভুল করেই পোস্ট হয়ে গেছে এটি। এমনকি তিনি জানতেনও না, কখন পোস্ট হয়েছে এই টুইট। ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবার রিহানার খেয়াল হয় বিষয়টি। ওই সংবাদে বলা হয়, গ্র্যামিজয়ী এই গায়িকা কোনোভাবেই যুদ্ধ,অশান্তিকে সমর্থন করেন না। নিরীহ মানুষের মৃত্যু তিনি কখনও চান না।
ওই টুইটটি ডিলিট করার কয়েক ঘণ্টা পর আরেকটি টুইট করেন ২৬ বছর বয়সী রিহানা। যেখানে লেখা ছিল, 'আসুন আমরা সবাই প্রার্থনা করি যেন ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাত দ্রুত শেষ হয়। কোন আশা আছে কী?’

No comments:
Post a Comment