রাজধানীর বাড্ডা
থানার স্বাধীনতা সরণীর নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে টিটন চন্দ্র দাশ (১৪) নামে এক
শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় হাজি আবুল খায়েরের মালিকাধীন নির্মাণাধীন ভবনের কাজে যুক্ত শ্রমিক টিটন চন্দ্র দেওয়াল ধসে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে টিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এসআই রহমত আরও জানান, বাড্ডা থানা পুলিশ নিহতের পরিবার ও ভবন মালিক আবুল খায়েরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছে।

No comments:
Post a Comment