চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় দেড় কেজি ওজনের ১০টি সোনার
বারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন ধর (৩৫) কক্সবাজারের চকরিয়া পৌর
এলাকার বাসিন্দা অনন্ত ধরের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার বারসহ সুজনকে গ্রেপ্তার করা হয় বলে লোহাগাড়া থানার এসআই মো. সোলায়মান জানান।
এসআই মো. সোলায়মান বলেন, বাসে তল্লাশির সময় সুজন প্রস্রাব করবে বলে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুজনকে ধরে দেহ তল্লাশি করলে সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো তার কোমরের দিকে প্যান্টের সঙ্গে সেলাই করে বাঁধা ছিল।
উদ্ধার করা বারগুলোর ওজন এক কেজি ৬০০ গ্রাম বলে জানান এসআই সোলায়মান।

No comments:
Post a Comment