গাজীপুরে স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করার পর নিজের গলায়
ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে স্বামী। বুধবার
রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে
পাঠিয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মিজানুর রহমান জানান, সারদাগঞ্জ এলাকার লাল মিয়ার বাড়ির ভাড়াটে মো. হাসানের (৩০) সাথে ইফতারের আগে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী সাজেদা বেগমের (২৩) ঝগড়া হয়। ওই ঘটনার জেরে হাসান স্ত্রী সাজেদাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কিছুক্ষণ পর হাসান হাতে থাকা ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। তারা দু’জন সারদাগঞ্জ এলাকার একটি গার্মেন্টে চাকরি করত।

No comments:
Post a Comment