Wednesday, July 16, 2014

৬ লাখ ডলার গাজার শিশুদের দেবেন ওজিল

জার্মানি এবং আর্সেনালের তারকা খেলোয়াড় মেসুত ওজিল বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা গাজার শিশুদের দিয়ে সাহায্য করবেন। এমনটাই জানিয়েছে বেশকয়েকটি সংবাদ মাধ্যম। জানা গিয়েছে, মেসুত ওজিল ৬ লাখ ডলার গাজার শিশুদের সাহায্যার্থে প্রদান করবেন।

বিশ্বকাপ শিরোপা জয় করায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেওয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেওয়া হয়। সেই অর্থ গাজার শিশুদের দিবেন বলে জানান ওজিল।

তুর্কি বংশদ্ভূত ওজিল ফাইনালের আগে কোরআন তেলাওয়াত করে মাঠে নামেন। এর আগে রোজার মাসে রোজা রেখে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামতেন বলে জানা গেছে। এছাড়াও ইসরাইলকে সমর্থন দেওয়ার কারণে ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করেননি এই মুসলিম ফুটবল তারকা।

উল্লেখ্য,  দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়। সূত্র-আইবিএম, মিডলিস্ট মনিটর 

No comments:

Post a Comment