Wednesday, July 16, 2014

রদ্রিগেজের রিয়াল মাদ্রিদ যোগদানে রোনালদোর সমর্থন



স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য সদ্য সমাপ্ত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজকে চুক্তিবদ্ধ করাটা সঠিক হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন ব্রাজিল কিংবদন্তী রোনালদোমোনাকো থেকে রদ্রিগেজকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির চাপ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনিতার মতে রদ্রিগেজ এবং রিয়াল মাদ্রিদ হবে একটা গ্রেট কম্বিনেশন
বিশ্বকাপে ছয় গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয় করেন মোনাকোর এ প্লেমেকারনিজে সেরার স্বীকৃতি পেলেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলম্বিয়া
নিজের পারফরমেন্সর ভিত্তিতেই স্প্যানিশ দলটির নজর কেড়েছেন ২২ বছর বয়সী রদ্রিগেজইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছেযদিও মোনাকো ইতিমধ্যেই তাকে না ছাড়ার কথা জানিয়ে দিয়েছেতথাপি বার্নব্যুতে যেতে উদগ্রীব বিশ্বকাপের এ নতুন সেনশেসন
রোনালদোর বিশ্বাস কার্লো আনচেলত্তির দলের জন্য রদ্রিগেজ হবে একটি আদর্শ চুক্তি এবং এজন্য লীগ ওয়ানের দল মোনাকোর সঙ্গে বোঝাপড়া করা উচিত
মাদ্রিদের এই সাবেক তারকা মার্সা পত্রিকাকে বলেন, জেমসের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ আছে কিনা আমি জানি নাদেখা যাক কি হয়সব খেলোয়াড়ের নজরই ছিল বিশ্বকাপ নিয়েবিশ্বকাপ শেষ হয়েছে, এখন কিছু ঘটতে পারেআমার দৃষ্টিতে বিশ্বের সেরা দল রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা অসাধারণ চুক্তি হবেএটা হবে একটা গ্রেট কম্বিনেশন

No comments:

Post a Comment