Wednesday, July 16, 2014

জার্মান ফুটবলারদের সঙ্গিনীরা আলোচনায়

বিশ্বকাপ ফাইনালের পর হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন জার্মান ফুটবলারদের বান্ধবী, সহধর্মিনীরা৷ সচরাচর তাদের নিয়ে আলোচনা তেমন একটা দেখা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি৷ রবিবার ফাইনালের চূড়ান্ত বাঁশি বাজার পরই মাঠে তৈরি হয় উৎসবের আমেজআর তখনই একে একে হাজির হতে থাকেন জার্মান ফুটবলারদের সঙ্গিনীরা, সন্তানেরা

জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসার আনন্দ একটু বেশিইপ্রথমত বিশ্বকাপ জয় করেছে তাঁর দল আর দ্বিতীয়ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা এখন তাঁর দখলেমোটের উপর জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলও করেছেন পোলিশ বংশোদ্ভূত এই খেলোয়াড়

এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজনখেলার মাঠে প্রতিপক্ষের গোলে বল ঢোকাতে বলতে গেলে মরিয়া থাকেন ক্লোসাতবে সেটা অবৈধ বা অনৈতিক পন্থায় নয়তাই ফেয়ার প্লে' অ্যাওয়ার্ডও জয় করেছেন তিনিবিশ্বকাপ ফাইনালে খেলা শেষে স্বাভাবিকভাবেই ক্লোসার উচ্ছ্বাসটা বেশি ছিলআর সেই উচ্ছ্বাসে তাঁর সঙ্গী হন স্ত্রী সিলভিয়া ক্লোসা এবং তাঁর দু'সন্তান

বিশ্বকাপ ট্রফি সামনে রেখে ক্লোসা এবং তাঁর দুই ছেলের সঙ্গে ছবি তুলেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলজার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি'র টুইটার পাতাতে ছবিটি প্রকাশ করা হয়েছে

জার্মান ফুটবলার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনারতবে পেশাগতভাবে তিনি মডেল২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটিফাইনালের রাতে মাঠে হাজির ছিলেন তিনিও

 প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালে ফুটবল খেলোয়াড়রা সেক্স করতে পারবেন কিনা তা নিয়ে বেশ হৈচৈ শুরু হয়েছিল গণমাধ্যমেকিছু দেশের খেলোয়াড়দের উপর এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কোলারি তাঁর খেলোয়াড়দের শয়নকক্ষে ‘‘অ্যাক্রোব্যাটিক্স'', মানে কসরতবাজি থেকে বিরত থাকতে বলেছিলেনমেক্সিকোর কোচ মিগেল এরেরা তাঁর খেলোয়াড়দের এ ব্যাপারে সংযত থাকতে বলেছেন

অন্যদিকে, জার্মান খেলোয়াড়দের উপর এমন কোন বিধিনিষেধ আরোপ করা হয়নিখেলোয়াড়রা বরং তাদের সঙ্গিনীদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পেয়েছেনএতে যে মন্দ কিছু হয়নি তাঁর প্রমাণতো সবাই দেখেছেন

উল্লেখ্য, বর্তমান জার্মান দলের খেলোয়াড়রা বান্ধবী বা জীবনসঙ্গিনীদের প্রতি অনেকটা সৎ বলা যায়৷ ফলে তাদের যৌনজীবন নিয়ে গসিপ তেমন একটা দেখা যায়না৷ তাই এখন যা আলোচনা, তা এই বিশ্বকাপ জয়কে কেন্দ্র করেই৷ডয়েচে ভেলে 

No comments:

Post a Comment