যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল
ক্লাব সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের মর্যাদা পেয়েছে। জার্মান ক্রীড়া উপকরণ
নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে একটি চুক্তির পর ওয়াল স্ট্রিটে ক্লাবটির শেয়ারমূল্য
বেড়ে যাওয়ায় এ মর্যাদা পেল ক্লাবটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
অ্যাডিডাসের সঙ্গে চুক্তির পর ম্যানচেস্টারের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৫ ভাগ। সম্প্রতি অ্যাডিডাসের সঙ্গে ১৩০ মিলিয়ন ডলারের চুক্তি করে ম্যানচেস্টার। এ চুক্তির কার্যকারিতা শুরু হবে ২০১৫-১৬ সালে। নাইকিকে বাদ দিয়ে অ্যাডিডাস এ চুক্তি করল।
ওয়াল স্ট্রিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য এখন প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন ডলার।
এর আগে এপ্রিলে রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে মূল্যবান টিম ছিল। সে সময় বার্সেলোনা ৩.২২ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। সে সময় ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ছিল ২.৮১ বিলিয়ন ডলার।

No comments:
Post a Comment