খোলা শরীর আর বিকিনিতেই সানি লিওনকে দেখে অভ্যস্থ সবাই। তার নাম নিলেই অমন দৃশ্যই সবার চোখে ভাসে। কারণ ওইটুকু পুঁজি করেই বলিউডের দরজায় পা রাখেন এ পর্ণো তারকা।
সেই সানি লিওন এবার নাকি বিকিনি ছেড়ে লুঙ্গি পরতে চলেছেন। জানা গেছে, বেবি ডল সানি এক তেলেগু ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করবেন। আর এই ছবিতেই লুঙ্গি ডান্স করতে হবে তাকে।
সানির ওই তেলেগু ছবির নাম ‘থিগা’। এই গানের শ্যুটিং হায়দরাবাদে করা হয়েছে। গানে লুঙ্গির সঙ্গে সানি স্পোর্টস জুতাও পরেছেন। যদিও ছবিতে সানি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন এবং গোটা ফিল্মে তাকে শাড়ি পরেই নাকি দেখা যাবে।
সানির অভিনয় তেমন মজবুত না হলেও তার সুরসুরি দেয়া জনপ্রিয়তার কারণে পরিচালকরা তাকে নিজের ছবিতে নিতে বাধ্য হচ্ছেন। পরিচালকরা জানেন, দর্শকরা কেবল সানিকে দেখার জন্যই সিনেমা হলে যাবেন। এতকিছুর মধ্যে সানিও তার অভিনয় দক্ষতা বাড়াচ্ছেন যাতে তার আগামী দিনের কেরিয়ার অনেক বেশি মসৃণ হয়।

No comments:
Post a Comment