এবারের ঈদে যানজট থাকবে না বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের। তবে বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় যানজট সৃষ্টি হলেও তা হবে ক্ষণস্থায়ী এমন মন্তব্যও করেছেন তিনি।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫তম গোলাকান্দাইল সেতু পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে দেশের সবকটি সড়ক সচল করা হয়েছে।
গত ৪-৫ দিনে দেশের কোনো সড়কে যানজট দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিয়ে আতঙ্ক না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকার সড়ক ৪০ ফুট প্রশস্ত করা হবে। ঈদের আগেই চালু করা হবে ২৪তম গোলাকান্দাইল ব্রিজ। এছাড়া আগামী বছরের জানুয়ারির মধ্যে ভুলতা ফ্লাইওভারের কাজ শুরু করা হবে।
সেতু পরিদর্শণকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লোকমান হোসেন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-ট্রাফিক) বশির আহম্মেদ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান প্রমুখ। পরে মন্ত্রী এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকা পরির্দশনে যান।

No comments:
Post a Comment