Tuesday, July 15, 2014

যে ১১ টি কারণে ব্রাজিল বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে

১-ব্রাজিল লজ্জা
১৯৭৫ সালের পর দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই ব্রাজিলের প্রথম পরাজয়সেবার কোপা আমেরিকায় পেরুর কাছে এই বেলো হরিজন্তেতেই ৩-১ গোলে হেরেছিল ব্রাজিলএখানেই জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবলোযা এবারের বিশকাপে আলোচিত বিষয়
২-ফাইনালের হিরো
জার্মানির জার্সিতে হতাশার এক টুর্নামেন্ট কাটাচ্ছিলেন, এমনকি বাদ পড়েছিলেন একাদশ থেকেওআর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তিনি নামলেন ৮৮তম মিনিটেনির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর সেই গোটসেই হয়ে ওঠেন নায়কবাঁ দিক থেকে আন্দ্রে শুরলের ক্রস বুক দিয়ে যখন দারুণভাবে নিয়ন্ত্রণে নেন, তখন তাঁর দুই পা-ই শূন্যেএরপর বলটি শূন্যে থাকতে থাকতে আরো দারুণভাবে শরীর ঘুরিয়ে মারেন বাঁ পায়ের ভলিআর্জেন্টিনার গোলরক্ষক সের্হিয়ো রোমেরোকে হতভম্ব করে বল ঢুকে যায় জালেএখন এই বালক নিজ দেশে রীতিমতো হিরো
৩-হামেস রদ্রিগেজ
রদ্রিগেজ কলম্বিয়ার তথা এই বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কারপ্রথমবারের মতো কলম্বিয়াকে শুধু কোয়ার্টার ফাইনালেই তোলেননি, ছয় গোল করে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই দখলে নিয়েছেন গোল্ডেন বুট
৪- সর্বোচ্চ গোলের রেকর্ড
 ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর দীর্ঘদিনের ধরে রাখা ১৫ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মিরোস্লাভ ক্লোসারোনালদো ১৫ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা ধরে রেখেছিলেন রোনালদোএবারের বিশ্বকাপে ১৬ গোল করে সেই রেকর্ড ভেঙে দেন ক্লোসা
৫-গোলকিপারদের জয়জয়কার
ব্রাজিলকে যেদিন টাইব্রেকারে জয় এনে দিলেন সিজার সেদিন ব্রাজিলের হিরো হয়ে যান তিনিশুধু বলে লাথি মেরে গোল করাই ফুটবল নাদুই হাতের কারুকার্যেও থাকতে পারে দারুণ ফুটবলীয় সৌন্দর্য, তা প্রমাণ করেছেন এবারের গোলকিপাররাগোলকিপারদের দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবে
৬-নতুন প্রযুক্তি
ব্রাজিল বিশ্বকাপেই প্রথম গোললাইন প্রযুক্তি ও কুলিং ব্রেক দেখেছে বিশ্বদেখেছে ম্যাজিক স্প্রের ব্যবহারফুটবলের আধুনিকায়নের মাইলফলক হয়ে থাকবে এই বিশ্বকাপ
৭-প্রার্থনা
বিশ্বকাপ গোলের জন্য আলজেরিয়ার অপেক্ষা ছিল ২৮ বছরেরবেলজিয়ামের বিপক্ষে মুফিয়ান ফেঘুইলি পেনাল্টি থেকে যখন সেই অপেক্ষার অবসান ঘটান, আরব দেশটির আনন্দ দেখে কে! দল বেঁধে সেজদার ভঙ্গিতে প্রার্থনা করে গোলটি উদযাপন করেন আরব দেশের খেলোয়াড়রাজার্মানির কাছে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নেয় তারা
৮-আসমান থেকে জমিন
টুর্নামেন্টের আগে ফেবারিটদের তালিকায় শীর্ষস্থানটি দখল করে রেখেছিল গতবারের চ্যাম্পিয়ন স্পেনআর এবারই কিনা প্রথম রাউন্ডেই বিদায়হল্যান্ডের কাছে হারলো পাঁচ গোল খেয়েস্পেনের এই দশা সত্যি বিস্ময়কর
৯-আহত নেইমার
কোয়ার্টার-ফাইনালের শেষ দিকের ঘটনা এটিকান্নার জলে ভিজে মাঠ থেকে বেরিয়ে যান ব্রাজিলের পোস্টার বয়চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দিলেন সেই বিপর্যয়ের খবরচার গোলের সঙ্গে জাদুকরী ফুটবলের মেলবন্ধনে ব্রাজিলকে অত দূর নিয়ে এসেছিলেন যে নেইমার, তিনি না থাকায় তাসের ঘরের মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেলেসাওজার্মানির কাছে সেমিতে ১-৭ গোলের হারে আরেক দফা কান্না উপলক্ষ পেয়ে যান নেইমার
১০-খেলার মাঠে কামড়
ঠিক আগের ম্যাচে ফিরেছিলেন চোট থেকেফিরেই জোড়া গোল করে ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়েকে জিতিয়ে নায়কের আসনে লুই সুয়ারেসকিন্তু এরপর খলনায়ক হতেও বেশি সময় নেননিপরের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় শাস্তি পান এই ফরোয়ার্ডএটা এবারের বিশ্বকাপে বহুল আলোচিত একটা বিষয় 
১১-মেসি ফ্যাক্টর
আর্জেন্টাইন আরেক জীবন্ত কিংবদন্তির নাম লিওনেল মেসিতার পায়ের জাদু দেখে বিশ্ব মুগ্ধসারাবিশ্বের সব দলের সমর্থকরাও চেয়েছিলেন অন্তত মেসির হাতে বিশ্বকাপ শিরোপা আসুকদলকে চূড়ায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু না ভাগ্য সহায় ছিল নাঅধরাই রয়ে গেল শিরোপা, রয়ে গেল অপূর্ণতা। 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন ক্লোসা

শেষ পর্যন্ত নিজের চতুর্থ আসরে বিশ্বকাপ শিরোপা জয় করা জার্মানির মিরোস্লাভ ক্লোসা আন্তর্জাতিক ফুটবল থেকে অবর নিতে পারেন
রবিবার রাতে অতিরিক্ত সময়ে জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারানোর পর নিজের প্রথম বিশ্বকাপ জয়ী পদক নিয়ে বাড়ি ফিরছেন ১২ বছর আগে ইয়োকোহামা ফাইনালে পরাজয়ের স্বাদ পাওয়া ক্লোসা
ব্রাজিলে বিশ্বকাপে সর্ব কালের সর্বোচ্চ গোল দাতা ৩৬ বছর বয়সী ক্লোসার এখন অবসর নেওয়ার কথাতবে তিনি হয়তো এখনো চালিয়ে যেতে পারেন
সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের বড় জয় পাওয়াা ম্যাচে বিশ্বকাপে নিজের ১৬তম গোল করা এ স্ট্রাইকার বলেন, জাতীয় দলের হয়ে আর খেলব কি না আমি এখনো তা বলতে পারছি না
দুই রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমি এ বিষয়ে চিন্তা করব এবং তার পর সিদ্ধান্ত নেব
জাপান-কোরিয়ায় ২০০২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে বিশ্বের সর্বোচ্চ আসরে অভিষেক ঘটে ল্যাৎসিওর এ স্ট্রাইকারেরসে বছর ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাজিত হয় জার্মানরা
চার বছর পর তিনি গোল্ডেন বুট জয় করেনকিন্তু নিজ মাটিতে ইতালির কাছে পরাজিত হয়ে সেমিফাইনালেই বিদায় নেয় জার্মানি
চার বছর পর জার্মানরা তৃতীয় স্থান লাভ করলে বিশ্বকাপের দ্বিতীয় পদক নিয়ে দেশে ফিরতে হয় ক্লোসাকে
আর এবার নিজের সংরক্ষণে চ্যাম্পিয়ন পদক জমা করলেন তিনি
ক্লোসা বলেন, এটা অসাধারন, এ পদক সব কিছুর উর্ধেআমরা একবার রানার্স-আপ হয়েছি, দুইবার তৃতীয় হয়েছি, তবে এবার বিশ্বসেরা
এটা অবিশ্বাস্যএটা দারুণ এক অভিজ্ঞতা
দীর্ঘ দিন যাবত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদোআর ব্রাজিলের মাটিতেই রোনালদোকে ছাড়িয়ে রেকর্ডটা নিজের করে নিলেন ক্লোসা
এবার বিশ্বকাপে ক্লোসার ১৬ গোলের দিকে নজর দেওয়া যাক :
কোরিয়া/জাপান-২০০২
, , ৩ : জার্মানি ৮-০ সৌদি আরব, গ্রুপ পর্ব :
জার্মানির হয়ে অভিষেক হওয়ার এক বছরের সামান্য কিছুদিন পরই নিজের প্রথম বিশ্বকাপে তুলনামূলক দুর্বল সৌদি আরবের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই গোল করেন ক্লোসাদ্বিতীয়ার্ধে হেড দিয়ে ম্যাচে নিজের তৃতীয়গোল করেন
৪ : জার্মানি ১-১আয়ারল্যান্ড, গ্রুপ পর্ব :
মাইকেল বালাকের ক্রস থেকে হেড দিয়ে ক্লোসা টুর্নামেন্টের চতুর্থ গোল করেও জার্মানির জয় নিশ্চিত করতে পারেননিঅতিরিক্ত সময়ে রবি কিন গোল করে আয়ারল্যান্ডের পক্ষে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন
৫ : ক্যামেরুন ০-২ জার্মানি, গ্রুপ পর্ব :
ম্যাচের ৭৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে শেষ ষোলর পথে আরো একধাপ এগিয়ে দেন ক্লোসাপাশাপাশি হেডের মাধ্যমে বিশ্বকাপে ৫ গোল করার রেকর্ড গড়েন তিনিটুর্নামেন্টে দল ফাইনালে উঠলেও আর কোনো গোল পাননি এ স্ট্রাইকার
জার্মানি ২০০৬
,৭ : জার্মানি ৪-২ কোস্টারিকা, গ্রুপ পর্ব
নিজ মাঠে বিশ্বকাপে জার্মান দলের প্রথম ম্যাচে দুই গোল করেন ক্লোসাম্যাচের ১৭ মিনিটে বাস্তিয়ান শোয়ানস্টেইগারের পাস থেকে খুব কাছ থেকে প্রথম গোল করেন তিনিদ্বিতীয়ার্ধের শুরুতে কোস্টারিকা গোলরক্ষক ফ্রান্সিসকো পোরাস ক্লোসার একটি হেড থেকে দলকে রক্ষা করলেও পরক্ষনেই পরাস্ত হনক্লোসা করেন দুই গোল
,৯ : ইকুয়েডর ০-৩ জার্মানি, গ্রুপ পর্ব :
পোল্যান্ডের বিপক্ষে ১-০গোলে জয়ের পর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও দুই গোল করেন ক্লোসা
১০ : জার্মানি ১-১ আর্জেন্টিনা (পেনাল্টিতে ৪-২), কোয়ার্টারফাইনাল :
রবার্তো আয়ালার হেড থেকে দেয়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনাতাই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে জার্মানিম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতা ফেরায় জার্মানরাটিম বোরোস্কির পাস থেকে হেড দিয়ে বিশ্বকাপে নিজের দশম গোল করেন ক্লোসা
শেষ পর্যন্ত পেনাল্টিতে ৪-২ গোলে জয় পায় জার্মানি
দক্ষিণ আফ্রিকা-২০১০
১১ : জার্মানি ৪-০ অস্ট্রেলিয়া, গ্রুপ পর্ব
এক তরফা ম্যাচে ফিলিপ লামের ক্রস থেকে ২৬ মিনিটে হেড দিয়ে দলের দ্বিতীয় গোল করেন ক্লোসা
১২ : জার্মানি ৪-১ইংল্যান্ড, গ্রুপ পর্ব
শেষ ষোলর স্মরনীয় ম্যাচে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের দীর্ঘ পাস থেকে বল কুড়িয়ে নিয়ে ২০ মিনিটে প্রথম গোল করেন
১৩,১৪ : আর্জেন্টিনা ০-৪ জার্মানি, কোয়ার্টারফাইনাল
কোয়ার্টারফাইনালের এক তরফা ম্যাচে জার্মানির হয়ে দুই গোল করেন ক্লোসাম্যাচের শুরুতেই টমাস মুলার প্রথম গোল করার পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পোডোলস্কির পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন ক্লোসাম্যাচ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে মেসুত ওজিলের চমৎকার পাস থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ক্লোসা
ব্রাজিল-২০১৪
১৫ : জার্মানি ২-২ ঘানা, গ্রুপ পর্ব
জার্মানি গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে অকার্যকর করে রেখেছিল ক্লোসাকেবসিয়ে রেখেছিল সাইডলাইনেওই ম্যাচে ৪-০ গোলে জয় লাভ করে সাদা জার্সির দলটিতবে দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারীঘানার কাছে হারতে যাওয়া ম্যাচের শেষভাগে এসে গোল করে দলকে সমতায় ফেরান ক্লোসাপাশাপাশি নিজের নামের পাশে লিখিয়ে নেন বিশ্বকাপের ১৫তম গোলটিপাশে বসেন ব্রাজিলিয়ান রোনালদোর
১৬ : ব্রাজিল ১-৭ জার্মানি, সেমি ফাইনাল
এ ম্যাচে একাধিক নতুন রেকর্ড সৃষ্টি হয়প্রথম রেকর্ডটি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে ভাবে ব্রাজিলের পরাজয়যে ম্যাচে ৭ গোল হজম করেছে স্বাগতিক দলটিজার্মানদের বিশাল ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচেই একক ভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন ক্লোসাবিশ্বকাপ ক্যারিয়ারে এটি ছিল ক্লোসার ১৬তম গোল। 

কোনো কিছুই সান্ত্বনা দিতে পারছে না মেসিকে

ফাইনালে জার্মানির কাছে হার ভুলতে পারছেন না লিওনেল মেসিএখনো সেই হারের জ্বালা তাঁকে দগ্ধ করছেনিজেকে ক্ষমাও করতে পারছেন না বার্সেলোনার এই তারকা  বিশ্বকাপে সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সোনার বল পেয়েছেন মেসিওই পুরস্কার নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছেকিন্তু ফিফার পুরস্কার ও সমালোচনা দুটো নিয়েই মাথাঘামাতে চাইছেন না মেসিবিশ্বকাপ না পাওয়ার যন্ত্রণা তাঁকে বারবার কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
মেসি বলেছেন, আমি পুরস্কারের পরোয়া করি নাকোনো কিছুই পরোয়া করি নাকোনো কিছুই এখন আমাকে সান্ত্বনা দিতে পারবে নাআমি আর্জেন্টিনার লোকদের বিশ্বকাপ দিতে চেয়েছিলামকিন্তু সেটা পারিনি  একইসঙ্গে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ফাইনালে উঠার পর বিশ্বাস হয়েছিল আমরা বিশ্বকাপ জিততে পারবতিনটে  সুযোগ পেয়েছিলাম ৷কিন্তু তা কাজে লাগিয়ে বিশ্বকাপ জিততে পারলাম না

ধোনিকে সরিয়ে কোহলিকে দায়িত্ব দেওয়া উচিত : চ্যাপেল

টেস্টে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তুললেন ইয়ান চ্যাপেলধোনিকে সরিয়ে বিরাট এখনই কোহলির হাতে টেস্টের দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক
চ্যাপেল বলেন, আমি মনে করি, ধোনিকে সরিয়ে কোহলির হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই সেরা সময়অধিনায়ক হিসেবে ধোনি সেরা সময় পেরিয়ে এসেছেধোনি কোনও দিনই টেস্টের ভাল নেতা ছিল নাসীমিত ওভারের ফর্ম্যাটে ও ভাল অধিনায়ক এ ব্যাপারে কোনও সন্দেহ নেই টেস্টে উন্নতি করতে হলে ভারতেরর দরকরা নতুন মস্তিস্কচ্যাপেল বলেন, এর জন্য ভারতীয় নির্বাচকদের কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবেইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ০-৪ টেস্ট সিরিজ হায়ার পরই ধোনিকে সরিয়ে দেওয়া উচিত ছিল ৷অস্ট্রেলিয়ার অধিনায়ক হলে তো, এমনটাই ঘটতকারণ দলকে অনুপ্রাণিত করার মতো ক্ষমতা ধোনির নেই
গত তিন বছরে বিদেশে ধোনির নেতৃত্বে কোনও টেস্ট জেতেনি ভারতদেশের মাটিতেও ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে টিম ধোনিসম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরেও কোনও টেস্ট জেতেনি ভারতএই মুহূর্তে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারতট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট ড্র হওয়ার পর বৃহস্পতিবার থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া
নেতৃত্ব কোহলির ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়কচ্যাপেল বলেন, ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য কোহলির মত তরুণ খেলোয়াড়কেই দরকারকোহলির চারিত্রিক দৃঢ়তা রয়েছেসুতরাং নেতৃত্বের দায়িত্ব পেলে ও ভালই করবেদেশকে নেতৃত্বে দেওয়ার জন্য ২৭ বছর বয়সি কোহলিকেই ভারতকে দরকারআগামী পাঁচ বছর ভারতকে দিশা দেখাতে পারে কোহলি৩২ বছরের কোনো খেলোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দেওয়া অর্থহীন কলকাতা। 

ব্রাজিল ৯.২৫ পয়েন্ট পেয়েছে

ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারসোমবার তিনি বলেছেন যে এটি ছিল খুবই স্পেশাল
এই আয়োজনকে দশের মধ্যে ৯.২৫ পয়েন্ট দেবেন উল্লেখ করে ব্লাটার বলেন, টুর্নামেন্টের মান ও সাফল্য বিচারে এবারের বিশ্বকাপের আয়োজনটি ছিল খুবই স্পেশালখেলার মাঠের পরিবেশ ছিল বৈশিষ্ট্যমণ্ডিতটুর্নামেন্টে অংশ নেয়া বিশ্বের ৩২টি দেশের খেলোয়াড়দের খেলার গভীরতার কারণে তাদের অভিবাদন জানান ব্লাটাররবিবার অনুষ্ঠিত টুর্নামেন্টর ফাইনালে জার্মানি আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে
ফিফা সভাপতি সাংবাদিকদের বলেন, টুর্নামেন্টের এমন কোন ম্যাচ ছিল না যার তীব্রতা কম ছিল টুর্নামেন্টকে তিনি একেবারে সঠিক আয়োজন বলে উল্লেখ করেনব্লাটার বলেন, এটি আবেগ ও অনুরাগকে ছাড়িয়ে নাটকীয়তায় পরিণত হয়েছে
পঞ্চম বারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিতে যাওয়া এই ক্রীড়া সংগঠক বলেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর দলগুলো আরো অধিক কৌশলী হয়ে ওঠেছিলযা টুর্নামেন্টটিকে সর্বকালের সেরা আকর্ষণে পরিণত করেছেএতে রেকর্ড সংখ্যক ১৭১টি গোল হয়েছে, যা যৌথভাবে সেরা সর্বোচ্চ। 

সাকিব ছাড়াই প্রস্তুতি শুরু করব : হাথুরুসিংহে

সোমবার রাতে বাংলাদেশের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে  ঢাকা ফিরেছেনবিমানবন্দরে নেমে ক্রিকেট সংশ্লিষ্ট কিছু না বললেও মঙ্গলবার এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন নতুন এ কোচসম্প্রতি নতুন এ কোচের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে বিসিবিশাস্তিস্বরুপ দেশের অভ্যন্তরে ছয় মাস এবং দেশের বাইরের লিগে দেড় বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে
সাকিব প্রসঙ্গে কোচ বলেন, সাকিবের মতো খেলোয়াড় দলে থাকাটা অবশ্যই ভালোতবে তার বিরুদ্ধে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা বিসিবির ব্যাপারযেহেতু দলে সাকিবকে পাওয়া যাচ্ছে না, সেহেতু তাকে দলের বাইরে রেখেই আমরা প্রস্তুতি শুরু করতে চাইতিনি বলেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে দুই একদিনের মধ্যে আমরা আবারো কঠোর অনুশীলন শুরু করবক্যারিবীয়রা তাদের উইকেটগুলো অনেক শক্ত করে তৈরি করে থাকেআমরা এমন উইকেটের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য কাজ করব
সাকিবকে ছাড়াই আগামী মাসে ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বে মুশফিক-মাশরাফি-নাসিররাএক মাসের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজে থাকবে বাংলাদেশদুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৩ আগস্ট উড়াল দেবে টাইগাররা।