বিনোদন ডেস্ক :
বেশ শক্তভাবেই তিনি জানিয়ে দিয়েছিলেন তার
রাজনীতি অপ্রীতির কথা। কারণ জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আমির নিজেই বাড়িয়ে তুলেছিলেন শত্রু
সংখ্যা ৷ এমনকি জীবনহানির হুমকিও পেয়েছিলেন নানা মহল থেকে ৷ তবে দমে যাননি বলিউডের
এই অভিনেতা ৷
শুধু গিমিক নয়,
দুর্নীতি সরিয়ে সত্যতাকে সবার সামনে নিয়ে
আসতে আমিরের ‘সত্যমেব জয়তে’ তাই কাজ করেছিলেন। দেশ-বিদেশের দর্শকদের
কাছে তুমুল জনপ্রিয় তিনি ৷ লোকসভা নির্বাচনের আগে আমিরের এই সত্যান্বেষন প্রভাব ফেলতে
পারে বলে মনে করছেন অনেকেই ৷
কারণ এই সময়ই সামাজির প্রশ্নগুলো মাথা চাড়া দিয়ে ওঠে সবচেয়ে
বেশি ৷ তবে এবার সাহসী আমির আরও বেশি সাহসী কাজ করতে যাচ্ছেন। রাজনীতিবিদরা মনে করছেন, লোকসভা ভোটেও ‘সত্যমেব জয়তে’র প্রভাব পড়তে পারে ৷ এবং সেই উদ্দ্যেশ্য ও অনুমান পুরোপুরি
সত্য রুপ নিল।
ভারতের নির্বাচন কমিশনের নতুন জাতীয় আইকন নির্বাচিত হয়েছেন মিস্টার
পারফেকসনিস্ট খ্যাত আমির খান। দেশটির আগামী লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলার
জন্য কাজ করবেন আমির।
নির্বাচনে যেন বেশিসংখ্যক জনতাকে ভোটমুখী
করতে ও ভোটদানে উৎসাহী করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচার চালাবেন আমির।
এর আগে আরও চারজন তারকা নির্বাচন কমিশনের
জাতীয় আইকন হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বক্সার এমসি মেরি কম, ব্যাডমিন্টন তারকা
সাইনা নেহওয়াল ও দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।,
এসব জাতীয় আইকনরা সিস্টেমেটিক ভোটার এডুকেশন
অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন বা এসভিইইপি নামক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে
ভোট দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কাজ করবেন।

No comments:
Post a Comment