Friday, March 21, 2014

হাত ও পায়ের যত্নে কিছু সময় ব্যয় করুন


দর্পণ ডেস্ক- 

হাত-পায়ের যত্ন সব সময়ই নেওয়া উচিতএর জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন নেইতবে রমজান মাসে হাতের ওপর ধকলটা বেশি পড়েআর প্রতিদিন বাইরে গেলে পায়ে তো ধুলাবালি লাগেইএ ছাড়া শরীরে অনেক সময় ব্যাকটেরিয়া প্রবেশ করে পায়ের মাধ্যমেসে জন্য নিয়মিত হাত-পা পরিষ্কার করতে হবেবলেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা


পরিষ্কার হাত-পা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বাড়িতে তৈরি করা প্যাক লাগিয়ে হাত-পায়ে মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়যাদের প্রতিদিনই বাইরে যেতে হয়, তাদের মাসে অন্তত দুবার মেনিকিউর ও পেডিকিউর করানো উচিতএটি আপনি বাসায় বসেই করতে পারেনএর জন্য প্রয়োজনীয় সব উপকরণ যেমন নেইল কাটার, এমেরি বোর্ড, কিউটিকল পুশার, বাফার ইত্যাদি কিনতে পাওয়া যায়বাজারে হাত ও পায়ের জন্য বিশেষ ধরনের ব্রাশ পাওয়া যায়নরম ধরনের ব্রাশ কেনা উচিত হাতের জন্যএর বিকল্প হিসেবে পুরোনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন

পদ্ধতি
হাত ও পায়ের জন্য মোটামুটি একই পদ্ধতিতে যত্ন নিতে পারেননখে নেইলপলিশ থাকলে প্রথমে সেটি রিমুভার দিয়ে তুলে ফেলুননখ বড় রাখতে না চাইলে নেইল কাটার দিয়ে কেটে নিনএরপর এমেরি বোর্ড দিয়ে ঘষে ফাইল করে নিনএরপর হালকা গরম পানিতে শ্যাম্পু, লবণ ও সামান্য তেল মিশিয়ে নিতে হবেতাতে হাত-পা ডুবিয়ে নিন১০-১৫ মিনিট রেখে ব্রাশ দিয়ে ঘষুনহাতে খুব জোরে ঘষবেন নাএরপর কিউটিকল পুশার দিয়ে নখের কিউটিকলগুলো পেছনের দিকে ঠেলে দিননখের কোণের বাড়তি অংশও এটি দিয়ে কেটে ফেলুনতবে পায়ের গোড়ালি ভালোভাবে ঘষতে হবেচালের গুঁড়া, শসার রস, গাজরের রস, দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। 


এটি স্ক্রাবের কাজ করবেসময় পেলে গোসলের সময় শরীরে লাগাতে পারেনহাত-পা নরম তোয়ালে দিয়ে মুছে নিনএরপর প্যাকটি লাগাতে হবেকিছুক্ষণ রেখে হালকাভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুনতৈলাক্ত ত্বক হলে দুধের মিশ্রণে লেবুর রস দিতে পারেনসঙ্গে কয়েক ফোঁটা মধুও দেওয়া যেতে পারেময় 

ময়েশ্চরাইজারের কাজ করবেএ ছাড়া বেসন, মুলতানি মাটি, গাজরের রস, শসার রস, লেবুর রস সামান্য তেল দিয়েও মিশ্রণ তৈরি করতে পারেনহাত-পা পরিষ্কার হয়ে এলে বাফার বা শাইনার দিয়ে নখগুলো ঘষে নিনএতে নখের উজ্জ্বলতা বাড়বেহাত-পা পরিষ্কার করে ময়েশ্চরাইজার লাগাতে ভুলবেন না


তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে হাতে-পায়ে লাগালে ত্বক মসৃণ হয়আপনি চাইলে নারকেল তেলও লাগাতে পারেন


রমজানের সময় ঘরে রান্নার পরিমাণ বেড়ে যায়হাতে দাগ পড়েতখন নিয়মিত লেবু ঘষতে হবেনখে লেবু ঘষলে দাগ দ্রুত উঠে যায়

হাতের প্যাক
আধা কাপ আনারস, আধা কাপ পেঁপে, চার টেবিল-চামচ মধু, এক কাপ ভুসি। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হাতের কনুই, বাহুতে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবেএরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে

পায়ের প্যাক
আধা চা-চামচ ভিনেগার, আধা কাপ টকদই মিশিয়ে পা ও পায়ের গোড়ালিতে ভালোভাবে মালিশ করতে হবেএভাবে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবেএতে পা মসৃণ থাকবে এবং রোগজীবাণুর সংক্রমণ হবে না



No comments:

Post a Comment