Thursday, March 20, 2014

পরিবহণ ধর্মঘট ডেকেছে রাজশাহী ও পাবনা পরিবহণ শ্রমিকরা


ডেস্ক রিপোর্ট-
রাজশাহী ও পাবনায় অনির্দিষ্টকালে পরিবহণ ধর্মঘট চলছে। রাজশাহীর পাঁচ ট্রাক চালক এবং পাবনা তিন বাস শ্রমিকের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘটের ডাক দেয় পরিবহণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুই জেলায় এ ধর্মঘট চলছে।  

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, আটক পাঁচ ট্রাক চালকের মুক্তির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় বাসটার্মিনালসহ নগরীতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।

এদিকে পাবনার আটক তিন বাস শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ ধর্মঘটের ডাক দেয় পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
ধর্মঘট চলাকালে পাবনা কেন্ত্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল রুটে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে হালকা যান অটোরিকশা, অটোটেম্পো, নসিমন ও করিমন চলাচল করতে দেখা গেছে।

গত ১৪ মার্চ ভোরে পাবনার কাব্য পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ঢাকা থেকে পাবনায় আসার পথে জনৈক এক যাত্রীর ৮ লাখ টাকা খোয়া যায়। এই অভিযোগে বাসটিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক মোড় এলাকায় থামিয়ে চালকসহ ৩ জনকে আটক করে পুলিশ। 

No comments:

Post a Comment