Thursday, March 20, 2014

কর্মীদের মুনাফার অংশ দিলো গ্রামীণফোন


দর্পণ ডেস্ক -
অবশেষে গ্রামীণফোন আইন মেনে কর্মীদের মুনাফার অংশ দিতে শুরু করেছেচলতি সপ্তাহে অপারেটরটি চার হাজার স্থায়ী কর্মীর প্রত্যেককে গত বছরের মুনাফা থেকে ১ লাখ ৯২ হাজার ৯১ টাকা করে দিয়েছে
শীর্ষ কিছু কর্মকর্তা বাদে সকলেই সমান হারে লাভের অংশ পেয়েছেন২০১৩ সালে অপারেটরটির নিট মুনাফা হয়েছে ১ হাজার ৪৭০ কোটি টাকাএ থেকে ৫ শতাংশ হারে সাড়ে ৭৩ কোটি টাকা কর্মীরা পেলেন
অল্প কিছু দিনের মধ্যে অপারেটরটি আগের তিন বছরের মুনাফা থেকে কর্মীদের জন্য বরাদ্দ ২২৫ কোটি টাকা সে সময়ের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া শুরু করবে বলে সূত্র জানিয়েছে
এ দিকে আয়ের বিবেচনায় দ্বিতীয় সেরা অপারেটর রবি ২০১৩ সালে ৩৬৫ কোটি টাকা মুনাফা করেএ থেকে লাভের অংশ চলতি মাসের মধ্যে তাদের ১ হাজার ৮শ কর্মীদের মধ্যে সমান ভাগ করে দেবে বলে জানা গেছে
তবে রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটকও মুনাফা করলেও কর্মীদের জন্য অংশ দেওয়ার বিষয়টি সুস্পষ্ট করে কিছু বলছে না
বর্তমানে শ্রম আইন অনুসারে কোনো শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক লাভের ৪ শতাংশ কর্মীদের দিতে হয়আর এক শতাংশ দিতে হয় সরকারের জাতীয় শ্রম কল্যাণ তহবিলে
সূত্র জানিয়েছে, রোববার কর্মীদের অংশ দিলেও সরকারের অংশ এখনও দেয়নি গ্রামীণফোন
এর আগে ২০১০ সালে সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেও তখন গ্রামীণফোন তা আমলে নেয়নিবরং তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও যায় অপারেটরটিতবে মামলাটির এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি
এর পর সরকার ২০১৩ সালের জুলাইয়ে শ্রম আইন সংশোধন করে বিষয়টি আইনে অন্তর্ভূক্ত করেএর প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে গ্রামীণফোন লাভের অংশ শেয়ার করার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেয়
এর অংশ হিসাবে অপারেটরটির প্রায় চার হাজার স্থায়ী কর্মীদের অ্যাকাউন্টে লাভের অংশ রোববার দেওয়া হয়েছেতবে মামলা সংক্রান্ত ঝামেলা থাকায় কিছু কর্মীর অ্যাকাউন্টে এখনো টাকা যায়নিতবে তাদের টাকা আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
এর আগে ২০১২ সালে গ্রামীণফোন লাভ করেছে ১ হাজার ৭৫১ কোটি টাকাএর আগের বছর ১ হাজার ৮৮৯ কোটি টাকা এবং ২০১০ সালে লাভের পরিমান ছিল ১ হাজার ৭১ কোটি টাকা
এ হিসেবে ২০১২ সালের জন্য ৮৭ কোটি ৫০ লাখ টাকা কর্মীদেরকে দিতে হবেআর আগের দুই বছরের জন্য আরো দিতে হবে যথাক্রমে ৯৪ কোটি ৪৫ লাখ ও ৫৩ কোটি ৫৫ লাখ টাকা
এর মধ্যে সাড়ে ২২ কোটি টাকা যাবে সরকারের শ্রম কল্যাণ ফান্ডেবাকি টাকা সকল কর্মী পাবেন
এদিকে রবি চলতি মাসের মধ্যে ২০১৩ সালের লাভের অংশ কর্মীদেরকে দেবে বলে জানিয়েছেশেষ হওয়া বছরে অপারেটরটি ৩৬৫ কোটি টাকা লাভ করেছে৫ শতাংশ হারে কর্মীদের ১৮ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হবে
রবির ১ হাজার ৮০০ স্থায়ী কর্মীর মধ্যে এটি সমান হারে ভাগ করা হবেএর আগে ২০১২ সালে রবি ৯১ কোটি ১০ লাখ টাকা মুনাফা থেকে লভ্যাংশ কর্মীদেরকে আগেই ভাগ করে দিয়েছিল

No comments:

Post a Comment