আন্তর্জাতিক ডেস্ক
-
মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমান অনুসন্ধানে অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের গভীরে শুক্রবার পুনরায় অভিযান শুরু করেছে।
স্যাটেলাইট ইমেজে পাওয়া ভাসমান ছবির ওপর ভিত্তি করে পার্থের দক্ষিণ পশ্চিমে আড়াই হাজার কিলোমিটার দূরের গভীর সমুদ্রে বৃহস্পতিবার এ অভিযান শুরু করা হয়।
এতে অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর তিনটি পি-৩ অরিয়ন্স, মার্কিন নৌ বাহিনীর একটি পি-৮ পসিডন ও বেসামরিক গ্লোবাল এক্সপ্রেস জেট অংশ নিয়েছে।
প্রতিকূল আবহওয়ার কারণে বৃহস্পতিবার অভিযান স্থগিত করা হয়। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বলেছে, শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও ঘন মেঘের কারণে ওই এলাকায় দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য গত ৮ মার্চ মালয়েশিয়ার বিমানটি ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানটি সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া গেলেও এ পর্যন্ত এর কোন হদিস মেলেনি।

No comments:
Post a Comment