বিনোদন ডেস্ক :
আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর
স্টুডিও থিয়েটার হলে নৃত্যাঞ্চলে পারফর্মিং আর্টস একাডেমী আয়োজন করতে যাচ্ছে নৃত্যসন্ধ্যা
প্রতিচ্ছবি।
সপ্তাহব্যাপী কথক নৃত্যের কর্মশালা শেষে এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কর্মশালাটি পরিচালনা
করেছেন মনিরা পারভীন হ্যাপি।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও
অঞ্চল পরিকল্পনা থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে আইসিসিআর বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয়ে কত্থক নৃত্যের উপর পুনরায় স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি স্নাতকোত্তর
শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। কর্মশালায় অংশগ্রহণ করে নৃত্যাঞ্চলের প্রায়
৫০ জন শিক্ষার্থী।
তিনি বাংলাদেশে কত্থক নৃত্যের প্রচার ও প্রসারে
কাজ করে যেতে চান। তিনি এম ফিল সম্পন্ন করেই বাংলাদেশে ফিরে এসে কাজ শুরু করবেন। তার দেশের বাড়ি
বাংলাদেশের খুলনায়।
তিনি নিজেও নৃত্যাঞ্চল থেকে নাচের তালিম নেওয়া সম্পন্ন করেন। নৃত্যানুষ্ঠানের
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন নৃত্যাঞ্চল পারফমিং আর্টস একাডেমীর পরিচালক শামীম আরা
নীপা ও শিবলী মোহাম্মদ। কর্মশালার মূল নৃত্য ভাবনা ও পরিচালনা করেছেন শ্রী সন্দীপ মল্লিক (কোলকাতা)।
তো আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলে আসুন শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। উপভোগ করুন সুর
ছন্দ আর নুপূরের সমন্বিত শিল্প প্রয়াস।

No comments:
Post a Comment