Sunday, March 23, 2014

শহরুখ খানের পুত্র বলে কথা ...


বিনোদন ডেস্ক :
বলিউডে ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে আরাধ্য কে নিয়ে মিডিয়ার ভাবনার অন্ত নেই। তার প্রথম মা ডাকা, হাঁটা- চলা শুরু করা, স্কুলে যাওয়া , বন্ধুত্ব করা সবকিছু নিয়ে মিডিয়া তৎপর। ঝটপট নিউজ হয়ে যায়। তো শাহরুখ খানের ছেলের তো পিছিয়ে থাকার কিছু নেই। কারণ, তার বাবা বলিউডের ‘কিং খান’। তাকেইতো এখনো কত মেয়ে পেতে চায়। তবে তার পুত্র এবার ধরা দিয়েছেন সনারীসঙ্গে। তাও আবার একজন নয়, একসাথে দুই দুইজন। সম্প্রতি দুইজন সুন্দরী নারী আয়ানকে চুম্বন করেছে এমন ছবি অনলাইনে পাওয়া যায়। আয়ান লন্ডনে পড়াশুনার পাশাপাশি মেয়েদেরও আসক্ত করেছেন বলে খবর প্রচার হয়।

ছবিতে দেখা যায় আয়ান বার্গার বা বলতে পারেন স্যান্ডউইচের মতো সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। আর তাকে দুইপাশ থেকে দুইজন সুন্দরী তার দুই গালে চুম্বন করছে। দুইজন মেয়েই অচেনা। তবে তারা তার বন্ধু বা সহপাঠি হতে পারে বলে সবার ধারনা।


তবে সবার ধারনা কিং খান শাহরুখের পুত্র তার মতোই একজন দৃষ্টান্তসৃষ্টিকারী চরিত্র হবে। কালের স্রোতে ভেসে যাওয়ার জন্য তিনি নন। আর তার জন্যে মেয়েদের মনে  তো ফুল ফোটাবেই। কারন তিনি দেখতে বাবার মতোই সুন্দর এবং দাপুটে। তার শুভ কামনা প্রার্থনা করেন সবাই।

No comments:

Post a Comment