Friday, March 21, 2014

দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাচ্ছেন সারিকা


বিনোদন ডেস্ক - 

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ক্যারিয়ারের শুরু থেকেই সারিকার প্রেম বিরহ নিয়ে মিডিয়াতে বিস্তর আলোচনা ও সমালোচনা হয়েছে। এক সময় হঠাৎ করেই মিডিয়া থেকে সড়ে দাঁড়ান তিনি।
 
আগামী ৪ এপ্রিল ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে সারিকার আকদ্ অনুষ্ঠিত হবে। প্রায় ছয় মাস আগে মাহিমের সঙ্গে সারিকার পরিচয় ঘটে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের। সম্প্রতি পরিবারিক সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
 
এদিকে নিজের বিয়ে সর্ম্পকে সারিকা বাংলামেইলকে বলেন, ‘আপাতত মিডিয়াতে কাজ করার ইচ্ছা নেই। তবে বিয়ের পর পাইলট প্রশিক্ষণ নেব। কারণ আমার অনেক দিনের শখ ছিল পাইলট হওয়ার।’

উল্লেখ্য, গত বছর মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সারিকা। এরপর প্রায় এক ধরে এই অভিনেত্রী ও মডেল মিডিয়াতে অনুপস্থিত।

No comments:

Post a Comment