Friday, March 21, 2014

কাবুলে জঙ্গি হামলা : নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক - 
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় শিশু ও বিদেশীসহ অন্তত ৮ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানান, চার কিশোর বন্দুকধারী বৃহস্পতিবার রাতে এ হামলা চালায়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। আগামী ৫ এপ্রিল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment