আন্তর্জাতিক ডেস্ক
ক্রিমিয়াতে ইউক্রেনের কোনো সামরিক
বাহিনী থাকবে না। ইউক্রেনের
সকল সৈন্য ও তাদের পরিবার ক্রিমিয়ার ছাড়া প্রস্তুতি নিচ্ছে। ক্রিমিয়ার স্থানীয় সময় বুধবার এই
সিদ্ধান্ত নেয় ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার।
ইউক্রেন
ক্রিমিয়াতে কোনো দেশের সামরিক বাহিনী না রাখার জন্য জাতিসংঘের সমর্থন চাইছে। এদিকে রাশিয়াতে ক্রিমিয়া যুক্ত হতে
চাচ্ছে। এটা
একপ্রকার মেনে নিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের
নিরাপত্তা ও প্রতিরক্ষা সেক্রেটারি আন্দ্রে পারুভি বলেন, মার্কিন
যুক্তরাষ্ট্র , ব্রিটেন ইউক্রেনের সাথে সামরিক মহড়া নিতে যাচ্ছে। এই সামরিক মহড়া কবে কখন কোথায়
অনুষ্ঠিত হবে। এ
সম্পর্কে কিছু বলেননি আন্দ্রে পারুভি।
আন্দ্রে
পারুভি আরো বলেন, ইউক্রেন সিআইএস(কমনওয়েলথ অব
ইন্ডিপেনডেন্ট স্টেট) থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে।
উল্লেখ্য
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার সময় রাশিয়ার নেতৃত্বে সিআইএস জোট গঠন করা হয়েছিলো।১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে
স্বাধীনতা পাওয়া দেশ গুলো এই জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
২০০৮ সালে
জর্জিয়া রাশিয়ার কাছে ভূখণ্ড হারানোর পর সিআইএস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে
নিয়েছিলো।
রাশিয়ার
সঙ্গে ক্রিমিয়ার যোগদান চুক্তি হয়। ঠিক সেই মুহূর্তে রাশিয়ান সমর্থিত সৈন্যরা
বিনা বাধায় ক্রিমিয়ার সামরিক বাহিনীর ঘাটি গুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

No comments:
Post a Comment