Thursday, March 20, 2014

নিলামে কুমারীত্ব বিক্রি করবেন আমেরিকার এক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী

দর্পণ ডেস্ক -
ব্রাজিলের তরুণী ক্যাটারিনা মিগিলরিনির পথ ধরলেন মার্কিন এক তরুণী। ক্যাটারিনা নিজের কুমারীত্ব নিলামে তুলেছিলেন ৭ লাখ ৮০ হাজার ডলারের বিনিময়ে। 

সারা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বহুল বিতর্কিত এ নিলামের ঘটনা। এবার কুমারীত্ব নিলামে তুলছেন এলিজাবেথ রেইন (স্বেচ্ছায় পরিবর্তিত নাম)। 


অনলাইনে নিলামের মাধ্যমে নিজের কুমারীত্ব নিলামে তুলেছেন আমেরিকার এই চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। 


এলিজাবেথ রাইনি নামধারী ওই ছাত্রী আশা করছেন কমপক্ষে ২ লাখ ৫০ পাউন্ডের মাধ্যমে তিনি তার সতীত্ব বিক্রি করতে সক্ষম হবেন।

জানা যায়, সম্প্রতি ২৭ বছর বয়সী এলিজাবেথ তার ওয়েবসাইটে নিজের শরীরের বিভিন্ন উন্মুক্ত অংশের ছবি ও ভিডিও আপলোড করে তার কুমারীত্ব কিনতে আগ্রহীদের নিলামে অংশ নেয়ার আহ্বান জানান। যদিও এতে তিনি তার মুখ দেখাননি।

ভাগ্যবান ক্রেতার সঙ্গে তিনি ১২ ঘণ্টা ডেটিংয়ে যাবেন এবং তার সঙ্গেই প্রথম নিজের যৌন অভিজ্ঞতা লাভ করবেন বলেও ওয়েবসাইটে উল্লেখ করেন এলিজাবেথ।


এলিজাবেথ জানান, তিনি কোনো ধরনের অর্থনৈতিক চাপে পড়ে তার কুমারীত্ব বিক্রি করছেন না বরং মনে হয়েছে এটি তার জন্য অর্থ উপার্নের বাস্তবিক একটা সুযোগ।


উল্লেখ্য, এলিজাবেথ শুধু একাই নন। এর আগেও পৃথিবীর বিভিন্ন দেশের কমপক্ষে ৮ জন নারী নিজেদের কুমারীত্ব নিলামে তুলেছিলেন।

No comments:

Post a Comment