Thursday, March 20, 2014

প্রাকৃতিক প্রতিকুলতা নিখোঁজ বিমানের সন্ধান কাজে ব্যাঘাত ঘটাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক -
অস্ট্রেলিয়ার স্যাটেলাইট ইমেজে ধরা পরা বিশেষ বস্তু যদি নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ হয়, তবে একে উদ্ধার করা কঠিন কাজ হবেকারণ যে অবস্থানে এই ধ্বংসাবশেষ রয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেটা দুর্গমতীব্র বায়ু থাকায় সেখানে যেতে পারছে না উদ্ধারকারী জাহাজ।  উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে খবর রয়টার্স

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র,ব্রিটেন, নরওয়ে ও চীনের জাহাজ গুলো দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ বিমানের সন্ধানে তল্লাসি চালিয়ে যাচ্ছেঅস্ট্রেলিয়ার কাছে প্রাপ্ত স্যাটেলাইট ইমেজ অনুসারে এই দেশ গুলো তাদের উদ্ধারকারী জাহাজ সেখানে পাঠিয়েছে। 

কিন্তু যে এলাকায় এরা এই অভিযান পরিচালনা করছে, সেখানে রয়েছে তীব্র বায়ু ও স্রোতযে কারণে উদ্ধার অভিযান বাধা পাচ্ছে

এদিকে মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ার স্যাটেলাইট ইমেজে প্রাপ্ত চিত্র নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের হতে পারে

উল্লেখ্য ২৩৯ যাত্রী নিয়ে গত ৮ মার্চ শনিবার রাতে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইনের এমএইচ৩৭০ ফ্লাইটবোয়িং৭৭৭ মডেলের বিমানটি মালেয়শিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাচ্ছিলো

তদন্তকারীরা এখন বলছে বিমানটিকে ইচ্ছাকৃত ভাবে তার গতিপথ পালটিয়ে ভিন্ন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছেনিখোঁজ বিমানের ঘটনাকে ২০০৯ সালে এয়ার ফ্রান্সের জেট ডিজাস্টারের সাথে তুলনা করা হচ্ছেসেবার এয়ার ফ্রান্সের জেটের ব্ল্যাক বক্সকে ৩৯০০০ মিটার(১২৮০০ ফুট) পানির গভীর থেকে উদ্ধার করা হয়েছিলো


No comments:

Post a Comment