আন্তর্জাতিক ডেস্ক -
থাইল্যান্ডে ২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। আদালত বলেছে, সংবিধান সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী সারাদেশে একই দিন ভোটগ্রহণ করা হয়নি যা সংবিধানের লঙ্ঘন।
বিবিসি সূত্র মতে, নির্বাচনকে অসাংবিধানিক দাবি করে এক আইন প্রভাষকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় আদালত। এর ফলে দেশটির সরকারকে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
এর আগে নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বিরোধীরা। শেষ পর্যন্ত ইংলাক পদত্যাগ না করলে নির্বাচন বর্জন করে তারা। সূত্র: বিবিসি

No comments:
Post a Comment