Thursday, March 20, 2014

গৃহবধূকে ধর্ষণের পর বিবস্ত্র করে হাঁটানো হয় রাস্তায়



ভারতে এক গৃহবধূকে ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে। ওই গৃহবধূর অপরাধ তিনি গ্রামবাসীর কাছে ধর্ষণের ঘটনা প্রকাশ করেছিলেন। ফলে শাস্তিস্বরূপ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করা হল ২২ বছরের এ গৃহবধূকে।
মধ্যপ্রদেশের ঐতিহাসিক সাঁচি শহরের কাছে কাছিকনখেরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জি নিউজ।

দুদিন আগে প্রাতকৃত্য সারার সময় ওই গৃহবধূকে ধর্ষণ করে একই গ্রামের চল্লিশ বছরের সৌদন সিং। এ সময় সৌদন সিং ঘটনা চেপে রাখার হুমিকও দেন। কিন্তু গ্রামবাসীকে ঘটনা জানিয়ে প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। ফলে শাস্তিস্বরূপ জোর করে তার ঘরে ঢুকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে রাস্তায় নিয়ে আসে সৌদান। গ্রামের মানুষ কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেও আবার কাপড় সরিয়ে দেয় সৌদান।

সাঁচি থানার ইনচার্জ পূর্নেন্দু সিং জানান, ওই গৃহবধূর স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঘরের ভেতরে নিয়ে যান। এরপরই পুলিশে কাছে অভিযোগ জানান ধর্ষিতা। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সৌদানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সৌদানকে আদালতে নেয়া হলে আদালত তাকে আইনি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

No comments:

Post a Comment