দর্পণ ডেস্ক
সাংহাই, চীন এর একজন ব্যাক্তি তাঁর ৭
জন প্রেমিকার কাছ থেকে ৭ টি আইফোন চুরি করেছে।আর সে এই কাজ টি সম্ভব করেছে সোশ্যাল
নেটওয়ার্কিং অ্যাপস 'উই চ্যাট' এর মাধ্যমে
তাদের সাথে দেখা করে।
ফেং নামদারী ২৬ বছর বয়সী ওই ব্যাক্তি তাঁর প্রথম প্রতারণা শুরু করেন ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ২০ বছর বয়সী চাই এর
সাথে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস দ্বারা
এক মধুর সম্পর্কে জড়িয়ে তাঁর সাথে দেখা করার মাধ্যমে।
কিছু দিন পর ব্যাক্তিটি তাঁর
প্রেমিকাকে বলে আমি কি তোমার আই ফোনটি ধার করতে পারি কিছু দিনের জন্য ? এরপর তাঁর
প্রেমিকা তাকে সেটা দিতে সম্মতি জানালে সে ফোনটি নিয়ে উধাও হয়ে যায়।
এভাবে সে নানা ধরনের কৌশল খাটিয়ে তাঁর
৭ প্রেমিকার কাছ থেকে ৭ টি আইফোন চুরি করে।বর্তমানে যার বাজার মূল্য ১০,০০০ ইয়েন
বা ১,৬১০ উ.এস. ডলার।

No comments:
Post a Comment