Wednesday, March 19, 2014

আলি ফজল 'ফাষ্ট এন্ড ফিউরিয়াস ৭' এ

বিনোদন ডেস্ক - 
হলিউড মুভি “ ফাষ্ট এন্ড ফিউরিয়াস ৭” এর সুটিং বন্ধ হয়ে যায় জনপ্রিয় অভিনেতা পল ওয়ালকার এর গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর কারনে। 

ছবিটির শুটিং পুনরায় শুরু হতে যাচ্ছে আবুধাবিতে।  আর শেই শুটিং দলের সাথে যোগ দিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা আবু ফজল এখন আবু ধাবিতে।

জনপ্রিয় ছবি “ থ্রি ইডিয়টস এবং ফুকরি” তে অভিনয় করে নিজের প্রতিভা প্রকাশ করা এই অভিনেতা বলেছেন, আমি খুব শিগগিরি “ ফাষ্ট এন্ড ফিউরিয়াস” এর দলের সাথে যুক্ত হতে যাচ্ছি এবং আমরা খুব তাড়াতাড়ি ছবিটির কাজ শেষ করব।

যদিও আলি ফজলে কে এখন ও শুটিং এর কোন ডেট দেওয়া হয়নি তারপরও তিনি নিজেকে প্রস্তুত করছেন আবু ধাবিতে যাওয়ার জন্য।


ছবিটির সুটিং এপ্রিল এর প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা আছে।

No comments:

Post a Comment