Tuesday, March 18, 2014

ভারতীয় প্রযুক্তিবিদ প্রকাশ করলেন নিখোঁজ বিমানের ছবি


শাহ আলাম,আন্তর্জাতিক ডেস্ক-

হায়দ্রাবাদ এর প্রযুক্তিবিদ অনুপ মাধব স্যাটেলাইট থেকে পাওয়া নিখোঁজ মালয়েশিয়া বিমানের ছবি সংবাদ মাধ্যম সি.এন. এনে প্রকাশ করেছে।

গাছিবউলীর একটি অফিস কর্মরত অনুমাধব সম্ভবত নিখোঁজ বিমান সন্ধানের একটি গুরুত্বপূর্ণ সূত্র উন্মোচন করলেন।

প্রযুক্তিবিদ অনুপ মাধব ডিজিটাল স্যাটেলাইট কিউ.বি ০২ থেকে পাওয়া গত কয়েকদিনের ছবি থেকে এমন একটি ছবি চিহ্নিত করেন যাতে দেখা যায় একটি বিমান আন্দামান দ্বীপের কাছে খুব নিচু হয়ে উড়ে যাচ্ছে। 

এটাই নিখোঁজ মালয়েশিয়া বোয়িং ৭৭৭ বিমান বলে তার বিশ্বাস।নিখোঁজ মালয়েশিয় বিমানের খোঁজে লাখো মানুষ নিয়ে গঠিত হয় একটি স্বেচ্ছাসেবী দল। 
অনুপ মাধব সে দলের একজন। মাধব গত ১৪ই মার্চ শুক্রবারে সি.এন.এনের ওয়েব সাইটে তার চিহ্নিত ছবি একটি লেখা হয় প্রকাশ করে। 

প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রকাশিত ছবি ১৬,০০০ জন দেখে এবং বিভিন্ন মন্তব্য করে।সি.এন.এনে প্রকাশিত ছবিগুলো যে নিখোঁজ মালয়েশিয় বিমানের তার স্বপক্ষে অনুপ মাধব বিভিন্ন যুক্তি প্রদান করেন। তিনি বলেন, “ আমি নিশ্চিত এটি নিখোঁজ বিমানের ছবি। 

প্রথমত ছবিটি দেখা যায় বিমানটি আন্দামান দীপপুঞ্জের শিবপুরে বিমান উড্ডয়ন ও অবতরনের পথ দিয়ে বনের খুব কাছা দিয়ে উড়ে গিয়েছে। 

এই বিমান পথটি শুধুমাত্র সামরিক বাহিনী গুলো ব্যবহার করে। কোন সাধারণ বিমান পূর্ব অনুমতি ছাড়া এই পথ ব্যবহার করতে পারে না। বিমানটি এতই নিচু দিয়ে যাচ্ছিল যে মেঘ এর উপরে অবস্থান করছিল। ছবিটি ভালোভাবে লক্ষ করলে এটাই প্রমানিত হবে। আর এভাবেই বিমানটি রাডার ফাঁকি দিয়েছিল।


সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নিখোঁজ মালয়েশিয় বিমানের আকার ও রংয়ের সাথে এই বিমানটির হু বু হু মিল রয়েছে বলে দাবি করেন মাধব 

বিমানটির আরোহীদের নিরাপত্তা কামনা করে অধিকতর জ্ঞান সম্পন্ন কাউকে ছবির সূত্র ধরে তদন্ত চালানোর জন্য অনলাইনে আবেদনও জানান অনুপ মাধব।

সুত্র - দ্যা হিন্দু

No comments:

Post a Comment