Tuesday, March 18, 2014

রংপুরে ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার


স্টাফ রিপোর্টের-
রংপুর শহর থেকে ফেনসিডিলসহ পুলিশের এক সাবেক সহকারী উপ পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাত ১১টায় নগরীর হনুমানতলা এলাকা থেকে তিন বোতল ফেনসিডিলসহ সাবেক এএসআই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “জাহাঙ্গীর ফেনসিডিল ব্যবসার পাশাপাশি নিজেও সেবন করে। সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, “অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচ বছর আগে জাহাঙ্গীর চাকরিচ্যুত হন। তখন তিনি দিনাজপুরে কর্মরত ছিলেন।


এ ব্যাপারে কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মজনু মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন বলে জানান ওসি।

No comments:

Post a Comment