Tuesday, March 18, 2014

রাজশাহীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫


স্টাফ রিপোর্টার-

রাজশাহী একটি ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েরতাসোমবার গভীর রাতে নিউ গভার্মেন্ট ডিগ্রি কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামসুদ্দিন ছাত্রাবাসের সুপার আজিজুর রহমান বলেন, রাত ৯টার দিকে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ ও সাধারণ সম্পাদক পারভেজ পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে মধ্যরাতে জাহিদ পক্ষের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পারভেজ পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে মনিরুল ইসলাম (২০), ইসমাইল হোসেন (১৮), আবু জাফর (২০), নাজমুল হক (১৯), এজাজ আহমেদ (১৮), তারিফ হোসেন (২০) ও কর্নেলকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে এজাজ ও তারিফের অবস্থা সংকটাপন্ন বলে জানান আজিজুর।

রাজপাড়া থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ছাত্রবাস ও কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment