আন্তর্জাতিক ডেস্ক-
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারাব প্রদেশে আত্মঘাতী বোমা
হামলায় কমপক্ষে ১৫জন নিহত হয়েছে । সরকারি সূত্রে জানা যায় ফারাব প্রদেশের রাজধানীর বাজারের প্রবেশমুখী নিরাপত্তা
চৌকিতে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে ।
এ.পি নিউজসূত্রে জানা গেছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায়
স্বীকার করেনি । তবে ওই এলাকায় তালেবান
ও অন্যান্য জঙ্গী গোষ্টির সক্রিয় অবস্থান রয়েছে। আত্মঘাতী হামলাকারী ফারাব প্রদেশের প্রাদেশিক রাজধানী মাইমানা
বাজারে প্রবেশ চৌকির পথে নিজের সঙ্গে থাকা বোমাটির বিস্ফোরন ঘটায়। প্রাদেশিক গভর্নর মোহাম্মদউল্লাহ এপি নিউজকে জানান, বোমা হামলার ঘটনায়
২৩ জন আহত হয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বাজারের
সময়ে মাইমানা শহরের মধ্যস্থলে এ
আত্মঘাতী হামলা চালানো হয়। বাজারের সবচেয়ে
জনাকীর্ণ স্থানে এ হামলাটি ঘটে। বোমা হামলাকারী থ্রি হুইলারের মধ্যে বোমাটি বহন করে। নিহত ১৫ জন সাধারণ
আফগান নাগরিক ও বিক্রেতা। প্রাদেশিক পুলিশ
প্রধান এ হামলায় ১৫ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগেই এধরনের
আতœঘাতী বোমা
হামলা হলো। উল্লেখ্য যে, এর আগে আগামী ৫ই এপ্রিল অনুষ্ঠিতব্য আফগান প্রেসিডেন্ট নির্বাচন বানচালের কঠিন
হুমকি দিয়েছিলে তালেবানরা । এর আগে ২০০৯ সালের
আফগানিস্তানের জাতীয় নির্বাচনের দিন সহিংসতায় কমপক্ষে ৩১ জন সাধারন নাগরিক ও ২৬ জন
সামরিক বাহিনীর সদস্য নিহত হয়।

No comments:
Post a Comment